শনিবার, ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের বুকে ক্যান্সার শনাক্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের বুকে ক্যান্সার শনাক্ত
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বুকে ক্যান্সার শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। অবশ্য, এরই মধ্যে ক্যান্সারযুক্ত ওই টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে ওই ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো একটি নোটে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ নিয়ে তার আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই। বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে।
তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।
তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।
ওই নোটে আরও বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না।
উল্লেখ্য, ২০১৫ সালে বাইডেনের ছেলে বিউ বাইডেন ৪৬ বছর বয়সে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন তার প্রথম স্ত্রী নিলিয়া হান্টার বাইডেনের সন্তান।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 