মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটনকে সতর্ক করল চীন
ওয়াশিংটনকে সতর্ক করল চীন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কতা উচ্চারণ করে চীন বলেছে, ওয়াশিংটনের দমনপীড়নের ভুল নীতি পরিবর্তন না হলে সংঘাতের ঝুঁকি রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মঙ্গলবার এ হুশিয়ারি উচ্চারণ করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কূটনীতিক বলেছেন, বেইজিংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভুল নীতি পরিবর্তন করা উচিত; তা না হলে ‘সংঘাত ও সংঘর্ষ’ সৃষ্টির ঝুঁকি রয়েছে।
এ সময় ইউক্রেন ইস্যুতেও কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে বেইজিংয়ের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনের ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
কিন গ্যাং বলেন, ন্যায্যতার ভিত্তিতে প্রতিযোগিতার পরিবর্তে চীনকে দমন ও নিয়ন্ত্রণের নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা ও দৃষ্টিভঙ্গি গুরুতরভাবে বিকৃত।
প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর, বাণিজ্যযুদ্ধ ও তাইওয়ান নিয়ে আগে থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি কথিত গোয়েন্দা বেলুন ইস্যু সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 