শিরোনাম:
●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
BBC24 News
রবিবার, ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল | শিরোনাম » পরিচালক আমাকে হোটেল রুমে ডেকেছিলেন : বিদ্যা বালান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল | শিরোনাম » পরিচালক আমাকে হোটেল রুমে ডেকেছিলেন : বিদ্যা বালান
১৫৭৬ বার পঠিত
রবিবার, ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিচালক আমাকে হোটেল রুমে ডেকেছিলেন : বিদ্যা বালান

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: এক সময় ‘মিটু’ আন্দোলনে সরগরম ছিল বলিউড। জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালকদের বিরুদ্ধে একাধিক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বিদ্যা বালান।

বিদ্যা বালানের ভাগ্য ভালো তাকে কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়নি। তবে একটি কাজের বিষয়ে কথা বলার জন্য তাকে এক পরিচালকের হোটেল রুমে গিয়ে দেখা করতে হয়েছিল। অনুরোধ এড়াতে না পেরে হোটেল রুমে দেখা করতে যান বিদ্যা। কিন্তু বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন তিনি।

হিউম্যান অব বম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন— ‘কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। আর এটা নিয়ে আমার বাবা-মায়ের সবচেয়ে বড় ভয় ছিল। একবার একটি বিজ্ঞাপনের শুটিং করতে চেন্নাই গিয়েছিলাম। পরিচালক প্রথমে কফি শপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার হোটেল রুমে যাই। আমি তখন একা ছিলাম। ঠিক বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। তবে বুদ্ধি করে হোটেল রুমের দরজা খোলা রেখেছিলাম। সর্বশেষ এ সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়। সুতরাং কার্স্টিং কাউচের অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না।’

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জলসা’। গত বছরের ১৮ মার্চ মুক্তি পায়। থ্রিলার ঘরানার এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন শেফালি শাহ। তার পরবর্তী সিনেমা ‘নিয়ত’। তা ছাড়া একটি ওয়েব সিরিজের কাজও বিদ্যা বালানের হাতে রয়েছে।



আর্কাইভ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল