শিরোনাম:
●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অকাস চুক্তি
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অকাস চুক্তি
৬৬২ বার পঠিত
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অকাস চুক্তি

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : পারমাণবিক সাবমেরিন প্রকল্পে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এ বিষয়ে দেশগুলো একটি চুক্তি করেছে।

সোমবার (১৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অকাস নামে এই চুক্তির বিষয়ে বিশদ তুলে ধরেন দেশগুলোর শীর্ষ নেতারা। এ চুক্তির আওতায় থাকবে- কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি ও সাইবারের মতো বিষয়গুলো।

চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নেতারা পরবর্তী প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিনের একটি বহর তৈরির পরিকল্পনা করছেন। মিত্র দেশগুলো যুক্তরাজ্যে রোলস-রয়েসের তৈরি চুল্লিসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন বহর তৈরি করতে একসঙ্গে কাজ করবে।

মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।অকাস চুক্তির আওতায় অস্ট্রেলিয়া প্রথমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্তত তিনটি পারমাণবিক সাবমেরিন পাবে।

সোমবার বর্ণিত চুক্তির অধীনে, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির (আরএএন) সদস্যরা সাবমেরিন ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য চলতি বছর থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবমেরিন ঘাঁটিতে যুক্ত হবেন।

এরপরের পরিকল্পনাটি হলো যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ান নৌবাহিনীর জন্য একটি সম্পূর্ণ নতুন পারমাণবিক চালিত সাবমেরিন ডিজাইন ও নির্মাণ করা। যার নাম এসএসএন-অকাস। এই অ্যাটাক ক্রাফট ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় তৈরি করা হবে। এতে তিনটি দেশের প্রযুক্তিই ব্যবহার করা হবে।

এই অন্তর্বর্তীকালীন ও ভবিষ্যতের নৌযানগুলো অস্ট্রেলিয়াকে সাবমেরিন দেবে যা তাদের বিদ্যমান নৌ-বহরের চেয়ে আরও দ্রুত ভ্রমণ করতে পারে। এমনকি ক্রুজ মিসাইলসহ যা স্থল ও সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

চুক্তির বিষয়ে জানানোর সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনটি দেশই নিশ্চিত ও প্রতিশ্রুতিবদ্ধ যে অঞ্চলটি মুক্ত এবং উন্মুক্ত থাকবে। এসময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার পাশে ছিলেন।

বাইডেন বলেন, এই নতুন অংশীদারিত্ব গঠন করে আমরা আবার দেখাচ্ছি যে গণতন্ত্র কীভাবে আমাদের নিজস্ব নিরাপত্তা ও সমৃদ্ধি প্রদান করতে পারে…শুধু আমাদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য।

অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ বলেছেন, সাবমেরিন পরিকল্পনা হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি এটিকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি বাজেটের সামরিক বিনিয়োগ বলে অভিহিত করেন।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’

আর্কাইভ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের