রবিবার, ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত বেড়ে ২০
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত বেড়ে ২০
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববার সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।
রোববার সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ২০জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 