শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » সালমানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে! হুমকি মুম্বাই পুলিশকে
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » সালমানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে! হুমকি মুম্বাই পুলিশকে
৮৫০ বার পঠিত
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালমানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে! হুমকি মুম্বাই পুলিশকে

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: ক্রমাগত খুনের হুমকি পেয়েই চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। কখনো চিঠি পাঠিয়ে, আবার কখনো ই-মেইল বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবার আরও এক ধাপ এগিয়ে এক ব্যক্তি নিজেকে ‘রকি ভাই’ দাবি করে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সালমানকে হত্যার হুমকি দিয়েছে!

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যোধপুরের বাসিন্দা ‘রকি ভাই’ নামধারী ওই ব্যক্তি। স্বঘোষিত গো-রক্ষক সে। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল সালমান খানকে খুন করা হবে- এমন হুমকিই দিয়েছে যোদপুরের ওই গো-রক্ষক।

এএনআইকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘সোমবার পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০ এপ্রিল প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’

পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সালমানকে হত্যার ছক কষেছে, সে প্রমাণ মুম্বাই পুলিশের হাতে এসেছে আগেই। অভিনেতার সুরক্ষা নিশ্চিত করতে তাকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে সালমানের ব্যক্তিগত দেহরক্ষীরাও সদা ততপর অভিনেতার সুরক্ষায় যাতে কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে। নিজের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করেছেন দাবাং খান। নিশান প্লাট্রোল এসইউভি, বুলেটপ্রফু গাড়ি কিনেছেন অভিনেতা। সঙ্গে রাখছেন লাইলেন্স করা বন্দুকও।

এদিকে, ধারাবাহিক খুনের হুমকি আসায় সালমানের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার ও প্রিয়জনরা। একের পর এক মৃত্যুর হুমকিকে মোটেই হালকা ছলে নিচ্ছেন না কেউই। তবে পুলিশের উপর আস্থা রয়েছে খান পরিবারের। সালমানের রোজনামচা থেকে শুরু করে প্রতিদিনের কর্মসূচিতে পুলিশ বদল আনছে এই হুমকির জন্য।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ডানহাত গোল্ডির সাগরেদ গতমাসে সালমানকে যে হুমকি ই-মেইল পাঠায়, তাতে ‘ম্যাটার ক্লোজ’ করার কথা উল্লেখ রয়েছে। ওই হুমকি ভরা মেলে গোল্ডি জানতে চেয়েছেন যে সালমান লরেন্সের ইন্টারভিউটা দেখেছেন কিনা, যেখানে লরেন্স বিষ্ণোই কৃষ্ণসার হরিণকে হত্যার জন্য সালমানকে ক্ষমা চাইতে বলেছেন। না হলে ফল ভোগ করার হুমকি দিয়েছেন। গত মাসের শেষেই ওই ই-মেইল পাঠানোর অপরাধে ধাকড়রাম বিষ্ণোইকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

১৯৯৮ সালে সালমান খানের উপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সে সময় থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ব্যর্থ হয়ে দিয়ে যাচ্ছে ধারাবাহিক হুমকি।



আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান