শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্টের বেতন ও আয়করের পরিমাণ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্টের বেতন ও আয়করের পরিমাণ
৮৫০ বার পঠিত
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন প্রেসিডেন্টের বেতন ও আয়করের পরিমাণ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের আয়কর রিটার্ন গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। তিনি রাষ্ট্রের কাছ থেকে বেতন নেন। কত বেতন পান বাইডেন? আয়কর দেন কত? এসব প্রশ্নের উত্তর মিলেছে বাইডেন দম্পতির আয়কর রিটার্নে।

আয়কর রিটার্নে দেওয়া তথ্যানুযায়ী, বাইডেন দম্পতির বার্ষিক আয়ের বেশির ভাগ এসেছে প্রেসিডেন্ট হিসেবে পাওয়া জো বাইডেনের বেতন থেকে। বলা হয়েছে, বাইডেন প্রতিবছর চার লাখ ডলার বেতন পান। মার্কিন কংগ্রেস তার এ বেতন নির্ধারণ করে দিয়েছে।

সেখানে দেখা গেছে, আগের বছরের তুলনায় ২০২২ সালে বাইডেন দম্পতির আয় কমেছে ৩০ হাজার ডলার। গত বছর জো আর জিল মিলে মোট ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার আয় করেছেন।

বাইডেন দম্পতি গত বছর তাদের আয়ের ২৩ দশমিক ৮ শতাংশ কেন্দ্রীয় সরকারকে আয়কর দিয়েছেন, যার অর্থমূল্য ১ লাখ ৩৭ হাজার ৬৫৮ ডলার। এ ছাড়া নিজ অঙ্গরাজ্য ডেলওয়ারে তারা ২৯ হাজার ২৩ ডলার আয়কর দিয়েছেন। এর মধ্যে জিল বাইডেন আয়কর দিয়েছেন ৩ হাজার ১৩৯ ডলার।

ফার্স্ট লেডি জিল নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন। জিল হোয়াইট হাউসে আসার পরও চাকরি করা যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি । কলেজে শিক্ষকতা করে তিনি বছরে ৮২ হাজার ৩৩৫ ডলার বেতন পান।

গত বছর বাইডেন দম্পতি ২০ হাজার ডলারের বেশি দাতব্যকাজে দান করেছেন। এর মধ্যে বাউ বাইডেন ফাউন্ডেশনে পাঁচ হাজার ডলার দান করেছেন জো ও জিল বাইডেন। বাউ বাইডেন দম্পতির ছেলে। ক্যানসারে ভুগে ২০১৫ সালে মারা গেছেন বাউ।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র