শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » পিএসজি ছাড়তে চান এমবাপ্পে!
প্রথম পাতা » খেলাধুলা » পিএসজি ছাড়তে চান এমবাপ্পে!
৭৫৪ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিএসজি ছাড়তে চান এমবাপ্পে!

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: মৌসুমের শেষে পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। ক্লাবটিতে খুব একটা সুখী হতে পারেননি তিনি।

তাই বৃদ্ধি করতে চাননি চুক্তির মেয়াদ। এবার বোমা ফাটানো খবর দিলেন ক্লাবটির আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

মেসির মতো তিনিও বৃদ্ধি করতে চান না চুক্তির মেয়াদ। বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী।
চুক্তি অনুযায়ী, এমবাপ্পের পিএসজিতে থাকার কথা ২০২৪ পর্যন্ত। কিন্তু এমবাপ্পের মতো তারকাকে ফ্রিতে ছাড়তে নারাজ ফরাসি ক্লাবটি। তাই দলবদলের এই মৌসুমেই তাকে চড়া দামে বিক্রি করে দিতে চায় তারা। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

এমবাপ্পের ক্লাব ছাড়ার খবরের পর নিশ্চয়ই আগ্রহী হতে শুরু করবে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসিসহ বেশ কয়েকটি ক্লাব এমবাপ্পেকে ভেড়াতে আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সবার আগ্রহ জুড়ে থাকবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি যে এমবাপ্পের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে সে কথা কে না জানে।

গত বছর দুইয়ে দুইয়ে চার মিলেই গিয়েছিল প্রায়। কিন্তু রিয়ালকে স্তম্ভিত করে পিএসজির সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি বাড়ান এমবাপ্পে। শুধু তা-ই নয়, পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত তাকে অনুরোধ করেন। সেই চুক্তি অনুযায়ী অবিশ্বাস্য সব বেতন-বোনাস পাচ্ছেন এমবাপ্পে। এমনকি ক্লাবের যেকোনো সিদ্ধান্তে তার মতামতকে প্রাধান্যও দেওয়া হয়। কিন্তু এখন এমবাপ্পে নিজেই ক্লাব ছাড়তে রাজি।

অন্যদিকে করিম বেনজেমা চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইন-আপে শূন্যতা দেখা দিয়েছে। সেই ঘাটতি হয়তো এমবাপ্পেকে দিয়ে পূরণ করতে চাইবে তারা। তবে এবারের দলবদলের শুরুতেই ১০৩ মিলিয়ন ইউরো দিয়ে জুড বেলিংহ্যামকে কিনেছে ক্লাবটি। এমবাপ্পের পেছনে এর চেয়ে বেশি অর্থও খরচ হতে পারে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের মতে, এমবাপ্পের জন্য ১৫০ কোটি ইউরো রিলিজ ক্লজ চায় পিএসজি।

এদিকে কিছুদিন আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘এমবাপ্পেকে আমরা কিনতে চাই, তবে এই বছর নয়। ’ কিন্তু তখনো পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি না করার ঘোষণা দেননি। সেই ঘোষণা শোনার পর হয়তো পেরেজ তার মত বদলাতেও পারেন।

পিএসজির হয়ে এমবাপ্পে সবকিছুই জিতেছেন শুধুমাত্র চ্যাম্পিয়ন লিগ। ইউরোপের শ্রেষ্ঠত্বের স্বাদ পেতে ব্যাকুল হয়ে আছেন তিনি। কিন্তু আগামী মৌসুমে আগের তুলনায় অনেকটা দুর্বল দলই গড়তে যাচ্ছে পিএসজি। মেসি চলে যাওয়ার পর নেইমারেরও ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। তেমনটা সত্যি হলে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে ফেভারিটের তালিকায় হয়তো থাকবে না তারা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা