শনিবার, ২২ জুলাই ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নৌবাহিনীর জন্য নারী প্রধান মনোনয়ন
মার্কিন নৌবাহিনীর জন্য নারী প্রধান মনোনয়ন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ইতিহাসের পাতায় জায়গা করে নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বাহিনীটির পরবর্তী প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য এরই মধ্যে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এরমাধ্যমে মার্কিন এই বাহিনী— ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি।
তবে সিনেট থেকে সময়মতো লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা— এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইনপ্রণেতা প্রায় ২০০ উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
আর তাদের এ সিদ্ধান্তের কারণে ২০০ মনোনয়ন আটকে রেখেছেন তিনি।
লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “ফ্রানচেত্তি একজন কমিশন্ড অফিসার এবং সঙ্গে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে আমাদের দেশের সেবায় ২৮ বছরে পা দেবেন। ”
তিনি আরও বলেছেন, “আমেরিকার নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন। যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে তিনি আবারও প্রথম নারী নৌবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে ইতিহাস গড়বেন।




নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র 