শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফৌজদারি অপরাধে তৃতীয়বারের মতো অভিযুক্ত ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফৌজদারি অপরাধে তৃতীয়বারের মতো অভিযুক্ত ট্রাম্প
৫৪৮ বার পঠিত
বুধবার, ২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফৌজদারি অপরাধে তৃতীয়বারের মতো অভিযুক্ত ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এবার ২০২০ সালের নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে শুরু হয়েছে ফেডারেল তদন্ত।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার (১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রটি দাখিল করেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এই আইনজীবী।

২০২০ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজয়ের পরেও ট্রাম্প ক্ষমতায় থাকার চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়েছে। নতুন অভিযোগের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার ষড়যন্ত্রের অভিযোগ, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং বাধা দেওয়ার অভিযোগ।

অভিযোগপত্রে বলা হয়, ‘পরাজিত হওয়া সত্ত্বেও বিবাদী ক্ষমতায় থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।’ ২০২০ সালের ৩ নভেম্বর নির্বাচনের পর দুই মাসেরও বেশি সময় ধরে ট্রাম্প মিথ্যা প্রচার করেছেন, নির্বাচনে ফলাফল জালিয়াতি হয়েছে এবং তিনিই আসলে জিতেছেন।

অভিযোগপত্রে ট্রাম্পের বাকস্বাধীনতার অধিকার নিশ্চিত করা হলেও এতে দাবি করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘বৈধ ভোট কেড়ে নেওয়া’র বেআইনি পন্থা অবলম্বন করেছেন।

ট্রাম্পকে ৩ আগস্ট ফেডারেল জেলা আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। ছয়জন অজ্ঞাতনামা ‘সহ-ষড়যন্ত্রকারী’কেও অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ট্রাম্পের আইনি দলে কাজ করা রুডি জুলিয়ানি রয়েছেন।

আইনজীবী জ্যাক স্মিথ বলেন, আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে আমারা একটি দ্রুত বিচার চাইব।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না