শিরোনাম:
●   মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত ●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন একটা ‘টাইম বোমা’ বললেন বাইডেন, প্রযুক্তি খাতে চীনের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন একটা ‘টাইম বোমা’ বললেন বাইডেন, প্রযুক্তি খাতে চীনের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
৫১৩ বার পঠিত
শনিবার, ১২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন একটা ‘টাইম বোমা’ বললেন বাইডেন, প্রযুক্তি খাতে চীনের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে ‘টিকিং টাইম বোমা’র সঙ্গে তুলনা করেছেন। অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দেশটিকে নিয়ে এ মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উটাহ-তে নির্বাচনি তহবিল সংগ্রহের এক প্রচারাভিযানে বাইডেন বলেন, দুর্বল প্রবৃদ্ধির কারণে দেশটি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সমস্যার মুখে পড়েছে। এটি ভালো নয়। কারণ, মন্দ লোকেরা সমস্যার মধ্যে থাকলে মন্দ কাজই করে।

গত জুন মাসে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সে সময়ই একটি রাজনৈতিক প্রচারাভিযানে বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়েছিলেন। চীন এ মন্তব্যকে উসকানিমূলক বলে অভিযোগ করেছিল।

তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন বলেন, চীন সমস্যায় পড়েছে। তবে তিনি চীনকে আঘাত করতে চান না বরং দেশটির সঙ্গে যৌক্তিক সম্পর্ক চান। যদিও চীনের প্রযুক্তি খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে গত বুধবার এক নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন। এই আদেশ অনুসারে, চীনের বেশ কিছু প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবেন না মার্কিন ব্যবসায়ীরা। প্রযুক্তি খাতের এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর। নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন বাইডেন। ধারণা করা হচ্ছে, নতুন যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তা কার্যকর হবে আগামী বছর।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন এই আদেশের ফলে কোনো বেসরকারি মার্কিন প্রতিষ্ঠান যখন বিদেশে বিনিয়োগ করবে, তাতে হস্তক্ষেপ করতে পারবে সরকার। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেনজিউ বলেন, বেইজিং এই পদক্ষেপে হতাশ। তার মতে, চীনের ওপর নিয়মিত চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন বলেছে যে, তারা এই নতুন আদেশে উদ্বিগ্ন এবং পালটা ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

প্রসঙ্গত, কূটনীতি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বিভিন্ন ইস্যুতে এক দেশ আরেক দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। মূলত এই প্রবণতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে শুরু হয়েছিল। তিনি চীনকে চাপে রাখার নীতি গ্রহণ করেছিলেন। যা এখনো অব্যাহত রয়েছে।



এ পাতার আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

আর্কাইভ

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান