শনিবার, ২৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ইউক্রেন যুদ্ধের জেরে এবং নিষেধাজ্ঞায় ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়া ও ক্রিমিয়ায় নিয়ে দেশটির মতাদর্শে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। এ জন্য দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য জানিয়েছেন।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাশিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই ব্যক্তিরা জোর করে ইউক্রেনের শিশুদের নির্বাসিত করছেন। শিশুদের ধরে নিয়ে যাওয়া এবং শিশুদের বন্দী করার সঙ্গেও তাঁরা জড়িত বলে জানান তিনি।
তিনি বলেন, ইউক্রেনের নাগরিকদের ওপর রাশিয়ার যারা নৃশংসতা চালাচ্ছেন তাদের জবাবদিহির আওতার আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউক্রেন সরকারের দেওয়া তথ্যানুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর এ পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে তুলে নিয়ে গেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 