শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ঘূর্ণিঝড় “ইডালিয়া” আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডায়, ধ্বংসযজ্ঞে বেশ ক্ষয়ক্ষতির আশংকা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ঘূর্ণিঝড় “ইডালিয়া” আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডায়, ধ্বংসযজ্ঞে বেশ ক্ষয়ক্ষতির আশংকা
৫৫১ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় “ইডালিয়া” আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডায়, ধ্বংসযজ্ঞে বেশ ক্ষয়ক্ষতির আশংকা

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, এই ঝড়ে ওই অঙ্গরাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার অনেক এলাকা ঘূর্ণিঝড়েরর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে।

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী এই ঘূর্ণিঝড় বুধবার স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় আঘাত হানে।সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর পর ঘূর্ণিঝড়টি আমেরিকার আরেক অঙ্গরাজ্য জর্জিয়ার দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। ঝড়ের প্রভাবে সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয়।

তবে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইডালিয়া কী কী প্রভাব ফেলেছে এখন সেটি খুঁজে বের করা হচ্ছে।

অপরদিকে জর্জিয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে। তলিয়ে গেছে সাধারণ মানুষের বাড়ি-ঘরও।

এই ঘূর্ণিঝড়ের কারণে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে টহল দিতে থাকেন উদ্ধারকারীরা। এ সময় জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়।

মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার। ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানে তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা অতিক্রম করে চলে যায় বলে জানান রাজ্যের গভর্নর রন ডিসান্তিস।

যদিও সন্ধ্যার দিকে রাজ্যের উত্তর দিকে ঝড়টি তাণ্ডব চালাচ্ছিল। এরপর এই ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র জর্জিয়ায় প্রবেশ করে। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সেখানে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও দেখা দিয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প