শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » এশিয়া কাপ শুরু
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়া কাপ শুরু

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক বৈরিতার দরুন পাকিস্তানে গিয়ে খেলবে না ভারত। আর স্বাগতিক হওয়ায় নিজেদের দেশে খেলার সুযোগ কেন ছাড়বে পাকিস্তান? দুই দেশের টানাপোড়েনে শেষ পর্যন্ত পাকিস্তান ও শ্রীলংকার যৌথ আয়োজনে এবারের এশিয়া কাপ হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। আর তাতে ভোগান্তির শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। পাল্লেকেলেতে আজ শ্রীলংকার বিপক্ষে খেলেই আবার উড়াল দিতে হবে পাকিস্তানের লাহোরে। সেখানে অপেক্ষা করছে আফগানিস্তান। দ্বিতীয় রাউন্ডে উঠলে আবার যেতে হবে শ্রীলংকায়। পাকিস্তান-শ্রীলংকা ভ্রমণ ধকলের বিষয়টি অবশ্য আগেই জানা ছিল সাকিব আল হাসানদের। যে সমস্যা জানা ছিল না সেটাই এখন প্রকট। এশিয়া কাপ শুরুর আগে চোট-অসুখে নাকাল বাংলাদেশ দল। তামিম ইকবাল আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন পিঠের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায়। ভাইরাস জ্বরের কারণে এবার আরেক ওপেনার লিটন দাসের এশিয়া কাপও শেষ। ৩২ জনের ক্যাম্পে না থাকা এনামুল হক বিজয়কে কাল শ্রীলংকায় পাঠানো হয়েছে লিটনের বদলি হিসাবে। বুধবার এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়েছে। বাংলাদেশ মাঠে নামছে আজ। পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

কাল দুপুরে এনামুল হক যখন শ্রীলংকার বিমান ধরেন তখন তামিম ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে একটি অনুষ্ঠানে ছিলেন। লিটনের বদলি হিসাবে এনামুলের শ্রীলংকায় যাওয়ার কথা সেখানেই শুনে শুভকামনা জানালেন তামিম। তিনি না থাকায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী হবেন কে, এ নিয়েই ছিল আলোচনা। সেই লিটন এখন নেই। মোহাম্মদ নাঈমের সঙ্গে তানজিদ হাসান তামিমের অভিষেক হওয়া অনেকটাই নিশ্চিত। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম ম্যাচেই জাতীয় দলের জার্সি তার গায়ে উঠতে যাচ্ছে। চোট নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া ইবাদত আগেই দুঃসংবাদ দিয়েছিলেন। এবার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তিনি। এশিয়া কাপের মধ্যেই এটা টিম ম্যানেজমেন্টের জন্য বড় চিন্তা। হাঁটুর ইনজুরিতে ভুগছেন মোস্তাফিজও। আজ তাকে একাদশে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে অভিষেক হতে পারে আরেক তরুণ ডান-হাতি পেসার তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশ যেমন চোট ও জ্বরের ধাক্কায় বিপদে রয়েছে, স্বাগতিক শ্রীলংকার অবস্থাও প্রায় অভিন্ন। সদ্য লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ করা শ্রীলংকার একাধিক খেলোয়াড় ইনজুরিতে। তারা মূল বোলারদের বাইরে রেখেই এশিয়া কাপ শুরু করতে যাচ্ছে। তাদের প্রধান দুই অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারা শেষবেলায় ছিটকে গেছেন।

সাম্প্রতিককালে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। নিজের দেশ শ্রীলংকার কোচের দায়িত্ব ছাড়ার অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না দ্বিতীয়বার বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহের। মাঠের লড়াইয়ে জেতা টাইগারদের জন্য চ্যালেঞ্জের। প্রথম ম্যাচে হারলেই দ্বিতীয় রাউন্ডে জায়গা পাওয়ার সম্ভাবনায় ধাক্কা লাগবে। পরের ম্যাচ যে পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে। যাদের বিপক্ষে কিছুদিন আগেই দেশের মাটিতে সিরিজ হেরেছে বাংলাদেশ।

এশিয়া কাপ দিয়ে নতুন করে ওয়ানডে অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হতে যাচ্ছে সাকিবের। দেশ ছাড়ার আগে সাকিব জানিয়ে গেছেন, গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপপর্বের একটি ম্যাচ হারলেই পরের রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে। সাকিব মনে করছেন বাংলাদেশ ও শ্রীলংকার শক্তি-দুর্বলতা একইরকম। তিনি বলেন, ‘দুদলই একই অবস্থায় আছে। যারা ভালো খেলবে তারাই জিতবে। দুদলেরই শক্তি, দুর্বলতা একইরকম। দুদলের জন্যই জয়ের সমান সুযোগ। আমরা সব বিভাগে ভালো খেলে জিততে চাই।’

মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে শ্রীলংকা। ৫১ ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র নয়টি। শ্রীলংকা জিতেছে ৪০ ম্যাচে। দুই ম্যাচের ফল হয়নি। বাংলাদেশের মাটিতে ২০২১ সালে দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল। সেই সিরিজ ২-১ এ জিতেছিল স্বাগতিকরা। দুদলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের (১০২০)। সর্বোচ্চ উইকেট বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের। ১২ ম্যাচে তিনি নিয়েছেন ২১ উইকেট।

শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশের পেস আক্রমণকে বিশ্বমানের মনে করছেন। কিছুদিন আগে লংকান অধিনায়ক বলেছিলেন, সাকিব ও মোস্তাফিজ ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বমানের বোলার নেই। সুর বদলে সেই শানাকা এশিয়া কাপে মুখোমুখি হওয়ার আগে বললেন, ‘অবশ্যই বাংলাদেশ দলে বিশ্বমানের পেসার রয়েছে। সংবাদ সম্মেলনে আমরা যা বলি তা নিয়ে অনেক কথা হয়। গতবার আমি খারাপ কিছু বলতে চাইনি; কিন্তু আমার বক্তব্য ভাইরাল হয়ে যায়।’ তিনি বলেন, ‘ইনজুরির কারণে আমাদের অনেকেই দলে নেই। কিন্তু আমরা ভালো দল, অভিজ্ঞ দল। গতবারও আমরা আন্ডারডগ ছিলাম। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিলাম। তবু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প