শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » নিজের ভাস্কর্য দেখে আবেগাপ্লুত শচীন
প্রথম পাতা » খেলাধুলা » নিজের ভাস্কর্য দেখে আবেগাপ্লুত শচীন
৫০১ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের ভাস্কর্য দেখে আবেগাপ্লুত শচীন

বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুপুর আড়াইটায় বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলতে নেমে অন্যরকম এক অনুভূতি পাবেন। এই স্টেডিয়ামে মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকারের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। টেন্ডুলকারের প্রতি সম্মান জানিয়ে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে। শচীনকে দিয়েই তার ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। টেন্ডুলকারের প্রতি সম্মান জানিয়ে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

স্টেডিয়ামের শচীন টেন্ডুলকার স্ট্যান্ডের কাছে ভাস্কর্য স্থাপন করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের আগে স্টেডিয়ামে উপস্থিত এক প্রতিবন্ধী ভক্তকে অটোগ্রাফও দেন শচীন। এই ভাস্কর্যটি শচীন টেন্ডুলকারের শট খেলার ভঙ্গিতে নির্মাণ করা হয়েছে। আহমেদনগরের চিত্রশিল্পী ভাস্কর প্রমোদ কাম্বলে এই ভাস্কর্য তৈরি করেছেন। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন শচীন। তার অবসরের ১০ বছর পর এই ভাস্কর্য তার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপন করা হলো। নিজের ভাস্কর্য দেখে আবেগাপ্লুত শচীন।

২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে ভারত দ্বিতীয় বার বিশ্বকাপের ট্রফি জয় করেছিল। কপিল দেবের ’৮৩ বিশ্বকাপ জয়ের পর অনেক সময়ে গেছে দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের অপেক্ষায়। সেই ওয়াংখেড়ের মাঠে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ভাস্কর্য স্থাপন করা হয়েছে গতকাল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা, এনসিপি প্রধান এবং সাবেক বিসিসিআই এবং আইসিসি প্রধান শরদ পাওয়ার, এমসিএ সভাপতি অমল কালে এই কর্মসূচিতে অংশ নেন। ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলী এবং তার কন্যা সারা।

শচীন ওয়ানডেতে ১৮,৪২৬ রানের মালিক। টেস্টে ১৫,৯২১ রান করেছেন। ১০০ সেঞ্চুরির মালিক শচীন। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন শচীন। তার আগে অনেক ব্যাটসম্যান এক দিনের ক্রিকেটে ২০০ রানের কাছাকাছি গিয়েও পারেননি। কিন্তু সবার আগে শচীন এ মাইলফলক ছুঁয়ে ফেলেন। শচীন ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না