বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন চাই যুক্তরাষ্ট্র : মিলার
বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন চাই যুক্তরাষ্ট্র : মিলার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নির্বাচন সহিংসতামুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী বলেন, নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার (টু প্লাস টু) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা ভারতীয় উপমহাদেশের জন্য স্থিতিশীল বাংলাদেশের কথা পুনর্ব্যক্ত করেন। তৃতীয় দেশের হস্তক্ষেপে ক্রমবর্ধমান চরমপন্থা নিয়ে উদ্বেগ জানান। ভারত ও যুক্তরাষ্ট্রের ঠিক কী বিপদ হতে পারে? বাংলাদেশের ব্যাপারে ভারতের এ ধরনের অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কি ভিন্নমত দেবেন?
জবাবে মিলার বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য নেই।
দ্বিতীয় প্রশ্নে প্রশ্নকারী বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সহিংসতার মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপি-জামায়াতের এ ধরনের সহিংসতা অবসানের নিশ্চয়তা দিতে পারে? বাংলাদেশে একই গোষ্ঠীর এ ধরনের সহিংসতার অতীত রেকর্ড আছে।
জবাবে মিলার জানান, তারা ধারাবাহিকভাবে বলে আসছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হওয়া উচিত সহিংসতামুক্ত।




ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প 