শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
BBC24 News
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক
৪১৭ বার পঠিত
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: গান গাইতে গাইতে মঞ্চেই এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩০ বছর বয়সি গায়ক পেড্রো হেনরিক। ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেড্রো হেনরিক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন।

এর আগে কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফরম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ঠিক একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো আবার!

আমেরিকার ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ বছর বয়সি এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়।

একপর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই গায়কের।

প্রয়াত হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সি কন্যা জোকে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মস্থান পোর্তো সেগুরো শহরে। তবে তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন।



আর্কাইভ

ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক