শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শাকিব খানকে নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র থেকে আসা সেই নায়িকা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শাকিব খানকে নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র থেকে আসা সেই নায়িকা
৫৯১ বার পঠিত
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাকিব খানকে নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র থেকে আসা সেই নায়িকা

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: গত বছর যুক্তরাষ্ট্রে বসে ‘রাজকুমার’ ছবির ঘোষণা দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানিয়েছিলেন ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ছবির নায়িকা কোর্টনি কফি, যিনি মার্কিন নাগরিক।

এ বছরের শেষে এসে জ্বলে উঠেছে ছবিটির ক্যামেরা ও লাইট। এরই মধ্যে বাংলাদেশে এসে শুটিং করে ফের যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন কফি। কদিন বাদে শাকিবও যাবেন দেশটিতে। তার আগে সামাজিকমাধ্যমে কফি মন্তব্য করলেন শাকিবকে নিয়ে। শাকিবকে বাংলাদেশের টম ক্রুজ বললেন তিনি।

নিজের ফেসবুকে একটি ভিডিওবার্তায় কফি বলেন, ‘আমি কোর্টনি কফি। রাজকুমার সিনেমার নায়িকা। যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠেছিলাম, বারবার মনে হচ্ছিল— অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখানে সব কিছু এত সুন্দর ছিল। আমি যা ভেবেছিলাম মনে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত কিছু আছে। কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বড় মন আছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে এই দেশকে অনেক মহৎ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করছে। আমি শুনেছি, বাংলাদেশের মানুষের আপ্যায়নের জন্য বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ। আমিও এখানে এসে সেটাই পেয়েছি। এখানকার মানুষ খুব দুর্দান্ত ও অবিশ্বাস্য রকম দয়াবান।’

কফি বলেন, ‘আমি বুঝেছি— বাংলাদেশের সিনেমাপ্রেমীরা অন্য যে কোনো দেশের সিনেমাপ্রেমীদের চেয়ে অন্যরকম। বাংলা সিনেমার দর্শকরা তাদের সিনেমাকে ভালোবেসে গ্রহণ করে, অনেক বেশি উৎসাহিত করে। আমি চারপাশে ঘুরে দেখেছি, এখানে অনেক সিনেমাপ্রেমী মানুষ আছে। যারা আমাকে রীতিমতো চমকে দিয়েছে। এটাও বুঝতে পেরেছি, এখানে শাকিব খানের অনেক ভক্ত আছে। যারা শাকিবকে খুব ভালোবাসে।’

তিনি আরও বলেন, ‘সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে এত কিছু জানতাম না। শাকিব খানের জন্মদিনে হিমেল ও আমি অংশ নিই। হিমেল সেদিন সিনেমা নিয়ে আমাকে কিছু অংশ জানায়, সেটা আমার আগ্রহ বাড়িয়ে দেয়। এমনকি শাকিব খান যে এত বড় স্টার এটাও জানতাম না। তার সঙ্গে আমার দুর্দান্ত কাজ হয়েছে। আমার আমেরিকার বন্ধুরা বিশ্বাস করতে পারছে না, এই সিনেমাটি আমি করছি।’

এ সময় শাকিব খান প্রসঙ্গে কফি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজ। টম ক্রুজের মতোই জনপ্রিয় সে। শাকিব খুবই প্রফেশনাল, কাজে মনোযোগী, সহশিল্পী হিসেবে একেবারে পারফেক্ট এবং শুটিংয়ে সে খুবই মজার মানুষ ছিল। তার সঙ্গে পুরো কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল।’

‘রাজকুমার’-এ নিজের চরিত্র প্রসঙ্গে কোর্টনি বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্র অনেক খারাপ স্বভাবের। এই চরিত্রটি বাংলাদেশে আসে শাকিব খানকে বিয়ে করতে এবং তাকে আমেরিকায় নিয়ে যেতে। বাকি অংশ দর্শকের জন্য চমক হিসেবে থাকুক।’

আগামী বছরের ঈদুল ফিতরে বাংলাদেশসহ আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেওয়ার কথা ‘রাজকুমার’। ছবিটি প্রযোজনা করছেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প