শিরোনাম:
●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড ●   চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প ●   অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের ●   ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ ●   দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক ●   যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের ●   সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ●   ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া ●   ইরান এখন নতুন বিশ্বশক্তি
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে কার বিবাহবার্ষিকী পালন করছেন ঐশ্বরিয়া?
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে কার বিবাহবার্ষিকী পালন করছেন ঐশ্বরিয়া?
১০৭৭ বার পঠিত
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে কার বিবাহবার্ষিকী পালন করছেন ঐশ্বরিয়া?

অনেক দিন ধরেই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছেড়েছেন শ্বশুরবাড়ি। থাকছেন মায়ের সঙ্গে। এর মাঝেই অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই হাত থেকে খুলে ফেলেছেন তাদের বিয়ের আংটি। এর মধ্যেই অন্যের বিবাহবার্ষিকী উদযাপনে মজলেন ঐশ্বরিয়া।

চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তার পর থেকেই নাকি তাদের সংসারে ভাঙনের আঁচ। তবে সেই কানাঘুষা বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। বরং এর মধ্যেই নিজের মা-বাবার বিবাহবার্ষিকী পালন করলেন নায়িকা।

২০১৭ সালে প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। এখন মা বৃন্দার সঙ্গে অনেকটা সময় কাটান নায়িকা, সঙ্গে থাকে তার মেয়ে আরাধ্যাও। সামাজিক মাধ্যমে মা ও বাবার একটি পুরনো ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া। ছবির বিবরণীতে লেখেন, ‘তোমাদের আজীবন ভালোবাসি। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা!’

ঐশ্বর্যের পোস্ট করা এই ছবি সামাজিক মাধ্যমের পাতায় দেখেছেন অভিষেকও। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন শোনা গেলেও নিজের শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার পোস্ট ‘লাইক’ করতে ভোলেননি জুনিয়র বচ্চন। তবে কি মতপার্থক্য ভুলে শান্তিতে সংসার করার চেষ্টা করছেন ঐশ্বরিয়া ও অভিষেক দুজনেই? কৌতূহল নেটিজেনদের মধ্যে।



আর্কাইভ

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস