বুধবার, ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে’তে বাইডেন-ট্রাম্পের জয়জয়কার
যুক্তরাষ্ট্রের সুপার টুয়েসডে’তে বাইডেন-ট্রাম্পের জয়জয়কার
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত ‘সুপার টুয়েসডে’। এতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কার দেখা যাচ্ছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার থেকে ‘সুপার টুয়েসডে’-তে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্বের ভোট শুরু হয়। ১৪টি অঙ্গরাজ্যসহ একটি অঞ্চলে ডেমোক্র্যাটদের দলীয় বাছাইপর্বের ভোট হয়। ইতিমধ্যে বেশির ভাগ এলাকায় ভোট গ্রহণ শেষ হয়েছে।
বিবিসির তথ্যমতে, ১৪টি অঙ্গরাজ্যেই ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে জো বাইডেন জয়ী হয়েছেন। আর রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী সাবেক মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ১২টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না। তাই দলীয় প্রার্থী হিসেবে বাইডেন আগামী নভেম্বরের নির্বাচনে লড়ছেন, সেটা প্রায় নিশ্চিত।
তবে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পথে প্রধান চ্যালেঞ্জ নিকি হ্যালি। ট্রাম্প-হ্যালির লড়াইয়ে সুপার টুয়েসডের ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
এবার সুপার টুয়েসডেতে যুক্তরাষ্ট্রের যে ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটির আয়োজন করা হয়েছে, সেগুলো হলো আলাবামা, আলাস্কা (শুধু রিপাবলিকানদের ভোট), আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতে শুধু ডেমোক্র্যাটদের ভোট হয়েছে।
এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে বাইডেনের জয়ের আভাস দেওয়া হয়েছে, সেগুলো হলো আলাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট, ভার্জিনিয়া, মিনেসোটা ও ইউটাহ।
জরিপ অনুযায়ী, রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন, সেগুলো হলো আলাবামা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, কলোরাডো, মেইন, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভার্জিনিয়া ও মিনোসোটা।
একটিমাত্র রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। ভারমন্টে ট্রাম্পকে হারাচ্ছেন তিনি।
আলাস্কায় এখনও ভোটাভুটি চলছে। এছাড়া ইউটাহতে শুধুমাত্র রিপাবলিকানদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। পাশাপাশি অঙ্গরাজ্য না হয়েও ভোট চলছে আমেরিকান সামোয়া অঞ্চলে, যেটির ফলাফল এখনও পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে মনোনয়নপ্রত্যাশীকে আগে নিজ দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জিতে আসতে হয় অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাই আর ককাসে।




ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প 