শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান!
২৯৭৭ বার পঠিত
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়ে গেছে । আরেক নায়িকা শবনম বুবলীর সঙ্গেও দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। দুজনের ঘরেই সন্তান রয়েছে। তবে বুবলীর দাবি, শাকিবের সঙ্গে এখনো তার ডিভোর্স হয়নি। এখনো মাঝেমধ্যেই বিভিন্ন মিডিয়ায় শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই।

এর মধ্যেই শাকিব খান তৃতীয় বিয়ের জন্য প্রার্থী খুঁজছেন বলে একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। শাকিবের পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে বলা হয়, শাকিবকে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায়। তার জন্য মেয়ে দেখা শুরু করেছে।

তৃতীয় বিয়ের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, শাকিবকে নিয়ে নানা সময় অপু-বুবলীর নানা ধরনের আলোচনা-সমালোচনা আর শুনতে চায় না পরিবার। বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা, কথাবার্তা সমাজ, আত্মীয়স্বজনের কাছে হেয় হতে হয়। তাই শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন।

সূত্রটি আরও জানিয়েছে, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। যদিও সন্তানদের কথা ভেবে বরাবরই চুপ থাকেন শাকিব। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে।

শাকিবের পরিবারের এক সদস্যের দাবি, শাকিব নাকি পরিবারেই ইচ্ছেমতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি।

---শোনা যাচ্ছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ের সঙ্গে শাকিবের বিয়ে হতে পারে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান এই নায়ক।

তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি শাকিব খান। রায়হান রাফীর ‘তুফান’ ছবির শুটিংয়ে বর্তমান ভারতে অবস্থান করছেন নায়ক। শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে। ফেরার পর জানা যাবে তিনি আদৌ বিয়ে করছেন নাকি পুরোটাই গুজব!



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প