শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১২ জুন ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তানকে গুঁড়িয়ে হুঙ্কার যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তানকে গুঁড়িয়ে হুঙ্কার যুক্তরাষ্ট্রের
৫১৯ বার পঠিত
বুধবার, ১২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানকে গুঁড়িয়ে হুঙ্কার যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৮ উইকেটের বড় জয়। তাও ১৯৩ রান তাড়া করে। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় আরও চমকপ্রদ। ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে এনে ৫ রানে জয়। এককথায় দুই ম্যাচের দুই জয়ে ঘরের মাঠে উড়ছেন স্বাগতিকরা। এবার তৃতীয় ম্যাচে মার্কিনিদের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচের আগে রোহিত শর্মাদের একরকম হুমকিই দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের সহ-অধিনায়ক অ্যারন জোন্স। তার মতে, ভারত শক্তিশালী দল বলে তারা ভয় পাচ্ছে না মোটেও।

সমান দুই ম্যাচ খেলে ভারত-যুক্তরাষ্ট্রের জয় দুটি। আজ রাতের ম্যাচে লড়াই হবে ‘এ’ গ্রুপের অপরাজিত এই দুই দলের। ভারত ম্যাচের আগে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন জোন্স। ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের এই ম্যাচ হবে আন্তর্জাতিক আসরে প্রথম কোনো লড়াই। ভারতের মতো, একঝাঁক তারকা সমৃদ্ধ দলের বিপক্ষে খেলার সুযোগ খুব কমই আসে সহযোগী দেশগুলোর। সুযোগ কাজে লাগাতে যেখানে সামর্থ্যের সবটুকে নিংড়ে দিতে চায় যুক্তরাষ্ট্র।

জোন্স বলেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলব, এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে রয়েছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে উৎসাহের, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না মোটেই। অবশ্যই তাদের সঙ্গে খেলব, আলাপ করব। তবে চেষ্টা করব জেতার।’

যুক্তরাষ্ট্র দলে অভিবাসী ক্রিকেটারদের ছড়াছড়ি। তবে জোন্সের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। দলটির একাধিক ক্রিকেটার একসময় ভারতের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। যেখানে আছেন সৌরভ নেত্রভালকর, মোনাঙ্ক প্যাটেল, হারমিত সিং, মিলিন্দ কুমার, নীতিশ কুমারের মতো ক্রিকেটাররা। আর এখন তারাই মুখোমুখি হবে ভারতের বিপক্ষে।

‘আমাদের দলে ভারতের অনেক ছেলে রয়েছে, যারা এবারের ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ উত্তেজিত এই ম্যাচে একে অপরের বিপক্ষে খেলার জন্য ’।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না