শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে বিচার থেকে দায়মুক্তি দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে বিচার থেকে দায়মুক্তি দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
৩৮৮ বার পঠিত
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পকে বিচার থেকে দায়মুক্তি দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার জন্য যেকোনো আনুষ্ঠানিক, সরকারি পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তি পাবেন বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বেসরকারি, অনানুষ্ঠানিক কাজের জন্য কোনো দায়মুক্তি নেই।

ট্রাম্পকে কোন বিষয়ে বিচারের মুখোমুখি করা যাবে, সেই সিদ্ধান্ত নিম্ন আদালতের হাতে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত।

এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের ফলাফল উল্টানোর অভিযোগে ট্রাম্পের বিচার ৫ নভেম্বরের নির্বাচনের আগে শুরু হচ্ছে না। এই নির্বাচনে ট্রাম্প পুনরায় মুখোমুখী হবেন প্রেসিডেন্ট জো বাইডেনের।

ট্রাম্প ২০২০ নির্বাচনের ফলাফল ঘিরে অভিযোগুলোর কথা অস্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে দাবি করে আসছেন যে, ভোট গণনায় অনিয়মের কারণে তিনি হোয়াইট হাউসে আরও চার বছর থেকে বঞ্চিত হয়েছেন।

তবে ট্রাম্প ৫ নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে ২০২০ সালের নির্বাচন সংক্রান্ত মামলার বিচারের মুখে পড়তে পারেন। কিন্তু জয়ী হলে তিনি দেশের অ্যাটর্নি জেনারেলকে মামলা বাতিল করতে নির্দেশ দিতে পারেন।

দেশের সর্বোচ্চ আদালত নয়জন বিচারপতির ৬-৩ ভোটের সিদ্ধান্তে ঘোষণা দেয়, তাদের আনুষ্ঠানিক, সরকারি কাজের জন্য সাবেক প্রেসিডেন্টদের বিচার থেকে সম্পূর্ণ দায়মুক্তি আছে। তবে যেসব কর্মকাণ্ড সরকারি কাজের বাইরে বলে গণ্য হবে, সেগুলোর জন্য দায়মুক্তি পাবেন না।

যুক্তরাষ্ট্রের ১৮ শতকের ইতিহাসে এটিই প্রথমবারের মতো সিদ্ধান্ত। যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে সাবেক প্রেসিডেন্টরা যেকোনো ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পেতে পারেন।



এ পাতার আরও খবর

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প

আর্কাইভ

ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস