শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
সোমবার, ২১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান
১৯৫৬ বার পঠিত
সোমবার, ২১ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সুপারস্টার সালমান খানকে নিয়ে আতঙ্কে আছে পুরো বলিউড। ভাইজানকে অনেকদিন থেকে নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোইর গ্যাং। যে কোনোভাবেই হোক, তাকে হত্যা করাই যেন বিষ্ণোইদের মূল লক্ষ্য। কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে তাদের টার্গেটে পরিণত হয়েছেন সালমান। বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি।

সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। ফলে তার জীবন নিয়ে এখন দেখা দিয়েছে শঙ্কা। এতদিন বিষয়টি নিয়ে তেমন কিছু না বললেও এবার মুখ খুললেন সালমান নিজেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। কারণ, তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের সংস্পর্শে এসেছিলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে সালমান খান কিছুটা ইঙ্গিতও দিয়েছেন ভক্তদের। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির বিষয়টি উল্লেখ করেছেন রিয়েলিটি শো ‘বিগ বস’র সঞ্চালনার সময়।

বিগ বসের সেটে এসে সালমান জানান, তিনি তার কাজের প্রতি দায়বদ্ধ তাই এসেছেন।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়ক বলেন, ‘ভাই ঈশ্বরের নামে শপথ করে বলছি আমার জীবন দিয়ে কী যাচ্ছে আমিই জানি। তাও আমি এখানে এটা হ্যান্ডেল করতে এসেছি।’

এসময় সালমান খান আরও বলেন, ‘আমার আজ এখানে এসে মনে হচ্ছে আমার এখানে আসাই উচিত হয়নি। কিন্তু কাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে একটা। তাই আমি আজ এখানে।’

জানা যায়, বিগ বস ১৮ এর নতুন পর্বের শ্যুটিংয়ের দিন সালমান খানের জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে।

বাবা সিদ্দিকের মৃত্যুর পর থেকে বিষ্ণোই গ্যাং লাগাতার হুমকিও দিয়ে আসছে সালমানকে। শুক্রবার (১৮ অক্টোবর) লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হুমকি দেয়। যেখানে বলা ছিল ‘শত্রুতা শেষ করতে ৫ কোটি রুপি লাগবে’।

এমনটাই দাবি করে গ্যাংটি। মুম্বাই ট্র্যাফিক পুলিশকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বলা হয়েছিল, যদি টাকা না দেয়া হয়, তবে অভিনেতার ভাগ্য মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।

সালমান খানকে হত্যার ষড়যন্ত্রের জন্য মুম্বাই পুলিশ বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক একজন হ্যান্ডলারের সঙ্গে হামলার পরিকল্পনা করার জন্য যোগাযোগ করেছিল, যার মধ্যে প্রতিবেশী দেশ থেকে পাচার করা একে সিরিজের অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুকের ব্যবহার অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে নিজের প্রাণ বাঁচাতে ২ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান খান। নিজের নিরাপত্তা আরো জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান প্যাট্রল এসইউভি আমদানি করেন ভাইজান।

অভিনেতার কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেট ভেদ করতে পারবে না, এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার।

লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দী আছেন। তবে তার গ্যাং প্রায়ই ব্যবসায়ীদের থেকে মুক্তিপণ আদায় করে বলে অভিযোগ আছে।

১৯৯৮ সালে দুই কৃষ্ণ হরিণ শিকার মামলার কারণে সালমান খানের ওপর ক্ষুব্ধ তিনি। কারণ, এই কৃষ্ণ হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্র বলে মনে করে।



আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি