রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। তবে ১৫০ গজের বাইরে নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ভারতকে এসব নির্মাণ কাজ করতে দেওয়া হবে না।’
এ প্রসঙ্গে তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শিগগিরই ভারতীয় হাই কমিশনারকে ডেকে বিস্তারিত প্রতিবাদ জানানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময়ে ভারত কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বর্তমানে ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩,২৭১ কিলোমিটার অংশে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। তবে বাকি ৮৮৫ কিলোমিটারের কাজ এখনো বাকি রয়েছে।’
সম্প্রতি ভারত লালমনিরহাটের তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে, এ ধরনের উন্নয়ন কার্যক্রম পারস্পরিক আলোচনা ছাড়া করা যাবে না। ভারতের একতরফা সিদ্ধান্ত তাই বাংলাদেশ মেনে নেয়নি।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় লালমনিরহাটের তিন বিঘা করিডোর এবং নওগাঁর পত্নীতলায় ভারতীয় কার্যক্রম বন্ধ করে বিজিবি। বাংলাদেশের জনগণের প্রতিবাদেও ভারত পিছু হটতে বাধ্য হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘বাংলাদেশ সীমান্তে যেকোনো উন্নয়ন কাজের জন্য আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তে একতরফা পদক্ষেপ গ্রহণ কখনোই মেনে নেওয়া হবে না।’




নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিয়ে ভারত আমাদের হুমকি দিচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল ও আদর্শ মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক: পররাষ্ট্র উপদেষ্টা
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল 