শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
৩৫৪ বার পঠিত
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। শুক্রবার ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে আনাদোলু এজেন্সির এক প্রশ্নের জবাবে কমিশনের মুখপাত্র পাউলা পিনহো জানান, প্রেসিডেন্ট ভন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সম্প্রতি সামাজিক মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সংলাপের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন নির্বাচনের পর থেকে কোনো ইতিবাচক সাড়া পেয়েছে কি না জানতে চাইলে পিনহো বলেন, মার্কিন নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ভন ডার লেইন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপ হয়েছিল। তবে এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

পিনহো বলেন, এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অসুস্থ হয়ে পড়েছেন, তবে আমরা নতুন প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, ভন ডার লেইনকে ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যদি আমন্ত্রণ আসে, তিনি তা বিবেচনা করবেন, তবে এ বিষয়ে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

ভন ডার লেইন বর্তমানে জার্মানির হ্যানোভারে তার বাসভবনে নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠছেন।

ট্রাম্পের ২০১৭-২০২১ সালের প্রথম মেয়াদে, তিনি প্রায়ই ইউরোপীয় নেতাদের সমালোচনা করতেন এবং দাবি করতেন তাদের নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি অবদান রাখা উচিত। অনেকের মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনার বিষয়ে আগ্রহী ছিলেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের নিয়ে কোনো মন্তব্য করেননি।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা