শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া নাসার সেই দুই নভোচারী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া নাসার সেই দুই নভোচারী
৫০০ বার পঠিত
বুধবার, ১৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া নাসার সেই দুই নভোচারী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নয় মাস পর মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরলেন মহাকাশে আটকে পড়া নাসার দুই মহাকাশচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস।

তাদের বহনকারী স্পেসএক্স ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ফ্লোরিডার উপকূলে প্যারাসুটের সাহায্যে অবতরণের পরপরই ক্যাপসুলের চারপাশে দেখা গেল ডলফিনের ঝাঁক।

পরে একটি উদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটি পানি থেকে তোলে। বুচ ও সুনি ক্যাপসুল থেকে বেরিয়ে হাসিমুখে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

সঙ্গে ছিলেন আরও দুই সহযাত্রী, নাসার নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকজান্ডার গোরবুনভ।
এটি ছিল এমন একটি মিশন, যার পরিকল্পনা ছিল মাত্র আট দিনের জন্য।

কিন্তু নানা নাটকীয় ঘটনায় মিশনটি দীর্ঘায়িত হয়ে দাঁড়ায় নয় মাসে।
২০২৪ সালের জুনে শুরু হয়েছিল বুচ এবং সুনির এই অভিযান।

তারা বোয়িং নির্মিত স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানববাহী পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে আইএসএস-এ যাচ্ছিলেন। কিন্তু যাত্রাপথে যানের কারিগরি সমস্যা দেখা দিলে সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
পরিস্থিতি বিবেচনায় স্টারলাইনার খালি অবস্থায় সেপ্টেম্বরের শুরুতে ফিরে আসে। ফলে বুচ এবং সুনিকে আইএসএস-এ থেকে যেতে হয় এবং ফেরার জন্য নতুন একটি যান খুঁজতে হয়।

নাসা পরে সিদ্ধান্ত নেয় যে, তাদের পরবর্তী স্পেসএক্স মিশনেই বুচ ও সুনিকে ফেরানো হবে। সে অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে আসা স্পেসএক্স ক্যাপসুলটি ছিল চারজনের জন্য, তবে দুটি আসন খালি রাখা হয় তাদের জন্য।

তবে এই মিশনের মেয়াদ ছিল ছয় মাস, ফলে বুচ এবং সুনির মহাকাশযাত্রা আরও দীর্ঘায়িত হয়।

এই দীর্ঘ সময়কে বুচ এবং সুনি ইতিবাচকভাবেই গ্রহণ করেন। তারা মহাকাশের ল্যাবে নানান বৈজ্ঞানিক পরীক্ষা চালান এবং স্পেসওয়াকও করেন। উল্লেখযোগ্যভাবে, সুনি সবচেয়ে বেশি সময় মহাকাশের বাইরে কাটানো নারী হিসেবে নতুন রেকর্ড গড়েন।

কিন্তু দীর্ঘসময় মহাকাশে থাকার শরীরের উপর একটি বড় চাপ। হাড় ক্ষয়, পেশি দুর্বল হয়ে পড়া, রক্ত চলাচলে পরিবর্তন, এমনকি দৃষ্টিশক্তিতেও প্রভাব পড়ে।

তাই পৃথিবীতে ফিরে আসার পর বুচ এবং সুনির জন্য বিশেষ ব্যায়ামের একটি কঠোর রুটিন ঠিক করা হয়েছে, যাতে তারা ধীরে ধীরে আবার পৃথিবীর মাধ্যাকর্ষণে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।

এটি ছিল দুজনের জন্য যেমন দীর্ঘ অপেক্ষার, তেমনি দুঃসাহসিক অভিজ্ঞতার একটি অধ্যায়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প