শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারত মহাসাগরে মার্কিন পারমাণবিক যুদ্ধবিমান, লক্ষ্য ইরান?
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারত মহাসাগরে মার্কিন পারমাণবিক যুদ্ধবিমান, লক্ষ্য ইরান?
৩৯৫ বার পঠিত
রবিবার, ৩০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত মহাসাগরে মার্কিন পারমাণবিক যুদ্ধবিমান, লক্ষ্য ইরান?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে চারটি দূরপাল্লার ‘স্টিলথ বি-টু স্পিরিট’ বোমারু বিমান ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদমাধ্যম এপি এ তথ্য জানতে পেরেছে।

জানা গেছে, পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-টু বিমানের এক চতুর্থাংশই এখন ওই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এই যুদ্ধংদেহী প্রস্তুতি কার জন্য? লক্ষ্য তবে ইরান!

দুই মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দেন।

তিনি বলেছিলেন, ইরানকে তার কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে এবং মধ্যপ্রাচ্যজুড়ে কথিত প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।
খামেনিও তীব্র ভাষায় অঙ্গীকার করেন যে, মার্কিন ঔদ্ধত্যের কাছে ইরান মাথা নত করবে না।

আর এমন উত্তেজনাময় পরিস্থিতিতে ইরানের দোরগোড়ায় যুক্তরাষ্ট্র স্টিলথ বিমান মোতায়েন করেছে।

এই সপ্তাহের শুরুতে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে তিনটি যুদ্ধবিমান দেখা গেছে।

কান পাবলিক ব্রডকাস্টার উল্লেখ করেছে যে, বিমানগুলো ইরানের আঘাত করার মতো দূরত্বে প্রায় দুই হাজার মেইল দূরে রাখা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সামরিক ঘাঁটি ব্যবহার না করেই বিমানগুলো ওই অঞ্চলে ব্যবহার করা যাবে। আর বিমানগুলো ইরান-সমর্থিত বলে পরিচিত গোষ্ঠীর আক্রমণের আওতার বাইরেও থাকছে।

প্রচলিত এবং পারমাণবিক দুই ধরনেরই বোমা বহন করতে সক্ষম বি-টু স্টিলথ বোমারু বিমান মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে উন্নত বিমানগুলোর একটি। প্রতিপক্ষের দেশের গভীরে প্রবেশ করে ধ্বংসলীলা চালানোর জন্য এই যুদ্ধবিমান ডিজাইন করা হয়েছে। প্রচলিত শনাক্তকরণ ব্যবস্থায় বিমানটি সহজে ধরা পড়ে না।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি ব্রিটিশ ওই দ্বীপের নৌ-ঘাঁটিতে বি-টু বোম্বার ও সি-সেভেনটিন কার্গো বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে, বিমানগুলোর জ্বালানির যোগান দিতে ১৮টি রিফুয়েলিং ট্যাংকারও পাঠানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমান মোতায়েনের খবরে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, যখন সময় ঘনিয়ে আসবে, তখন কে মার্কিন, কে ব্রিটিশ আর কে তুর্কি, সেই হিসাব করা হবে না। ইরানে হামলার জন্য মার্কিনিরা যারই ঘাঁটি ব্যবহার করুক, তা লক্ষ্য করেই পাল্টা হামলা হবে।

উল্লেখ্য, বাইডেন প্রশাসন গত বছর ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে কনভেনশনাল বোমাসহ বি-টু বিমান ব্যবহার করেছিল। বর্তমানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান ব্যবহার করে লোহিত সাগর থেকে হুতিদের ওপর আক্রমণ করা হচ্ছে। এখন মার্কিন সামরিক বাহিনী এশিয়ায় অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে মধ্যপ্রাচ্যে আনার পরিকল্পনা করছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না