শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পদত্যাগ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পদত্যাগ
৪৩০ বার পঠিত
শুক্রবার, ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পদত্যাগ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ পদত্যাগ করেছেন। একইসঙ্গে তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন।

এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।

ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার দায় স্বীকারের কয়েক সপ্তাহ পরই ওয়াল্টজের পদ ছাড়ার খবরটি সামনে এলো।

এটাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো সদস্যের পদত্যাগের প্রথম ঘটনা।

প্রসঙ্গত, সংবাদমাধ্যম দ্য অ্যাটলান্টিক যখন পুরো চ্যাট ফাঁস করে, তখন নতুন করে আলোচনা শুরু হয়। সেই গ্রুপ চ্যাট যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের জটিল বাস্তবতা সামনে নিয়ে আসে।

হুথি বিদ্রোহীদের ওপর সম্ভাব্য বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনার মাঝে ইউরোপের প্রতি মার্কিনিদের ক্ষোভ ও বিরক্তি প্রকাশিত হয়।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে ইউরোপের জ্বালানি ও পণ্য সরবরাহে। এটি শুধু একটি আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের জন্যও হুমকি।

এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় যুক্ত হন হুথিদের ওপর সম্ভাব্য বিমান হামলা নিয়ে। চ্যাটে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যদি তুমি মনে করো হামলা করা উচিত, তাহলে করো। আমি শুধু ইউরোপকে আবার বাঁচাতে যাচ্ছি ভেবে বিরক্ত হই।

জবাবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইউরোপের ফ্রিলোডিং-এর প্রতি তোমার ঘৃণাকে আমি পুরোপুরি সমর্থন করি। এটা হৃদয়বিদারক!

এ বক্তব্যগুলো দ্বারা ইউরোপের প্রতি মার্কিন নীতিনির্ধারকদের বিরক্তির মনোভাব প্রকাশ পেয়ে গেছে।

‘ফ্রিলোডিং’ বলতে— ন্যাটো জোটে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয় কম হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে, সেটিই বোঝানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যে, ইউরোপ শুধু নিরাপত্তা ভোগ করছে, বিনিময়ে তেমন কিছু দিচ্ছে না। ফাঁস হওয়া এই চ্যাটে সেই একই মনোভাব প্রতিফলিত হয়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না