শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ভয়াবহ আক্রমণ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ভয়াবহ আক্রমণ
২১৬ বার পঠিত
সোমবার, ১৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ভয়াবহ আক্রমণ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল অধিকৃত পশ্চিম উপকূলের আল-মাজরা আল শারকিয়া স্কুলের উঠোন কার্যত একটি শোকসভায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা সেখানে একসঙ্গে বসে শোক জ্ঞাপন করছেন।

গত শুক্রবার এই অঞ্চলেই ২০ বছরের সায়ফোল্লাহ মুসাল্লেত এবং ২৩ বছরের মোহাম্মেদ আল-শালাবির উপর আক্রমণ চালায় পশ্চিম উপকূলের ইসরায়েলি বাসিন্দারা। সায়ফোল্লাহ অ্যামেরিকার নাগরিক। তার বাড়ি ফ্লোরিডায়। শুক্রবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। অন্যদিকে শালাবিকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ, আহত অবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি।

শালাবির বাবা ডিডাব্লিউকে জানিয়েছেন, ”শুক্রবার সকালেই ও আমায় জানিয়েছিল, বিয়ে করতে চায়। সেই মতো আমরা একটি পরিবারের সঙ্গে কথাও বলতে শুরু করেছিলাম। আর এখন ওকে কবর দিচ্ছি।” বস্তুত, গত জুন মাসেই ২০ কিলোমিটার দূরের টাম্পা থেকে রামাল্লাহ-তে এসেছিলেন শালাবি। গরমে পরিবারের সঙ্গে থাকার জন্য এসেছিলেন তিনি।

শালাবির আত্মীয় ডায়ানা হালুম জানিয়েছেন, ”আমরা একসঙ্গে গোটা ফিলিস্তিন ঘুরেছি। এমন কিছু যে ঘটতে পারে, কখনো কল্পনাও করতে পারিনি।”

এদিকে পশ্চিম উপকূলের ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার শালাবিকে মারার পর তারা সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকার চেষ্টা করেন। কিন্তু প্রায় তিন ঘণ্টা তারা কোনো অ্যাম্বুল্যান্স পাননি। শালাবি যাতে কোনোরকম চিকিৎসা পরিষেবা না পায়, তার জন্য আক্রমণকারীরা রাস্তা বন্ধ করে রেখেছিল। শেষপর্যন্ত যখন অ্যাম্বুল্যান্স আসে, ততক্ষণে শালাবির মৃত্যু হয়েছে।

অন্যদিকে অ্যামেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে যে, পশ্চিম উপকূলে তাদের এক নাগরিককে হত্যা করা হয়েছে। কিন্তু এবিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েই আপাতত কোনো মন্তব্য করা হবে না বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। জানানো হয়েছে, পরিবার সবরকম সাহায্যের জন্য কনসুলেটের সাহায্য পাবে।

পশ্চিম উপকূলের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার নামাজের পর ফিলিস্তিনিদেরএকটি দল রাস্তায় জমায়েত করেছিল বিক্ষোভ দেখানোর জন্য। পশ্চিম উপকূলে তাদের উপর অত্যাচার হয়েছে, এই অভিযোগে ওই জমায়েতের আয়োজন করা হয়েছিল। ইসরায়েলের অভিযোগ, ওই বিক্ষোভকারীরা ইসরায়েলি নাগরিকদের উপর পাথর ছুড়েছিল। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভাঙচুর শুরু হয়। তারপরেই আক্রমণ চালানো হয় ওই দুই যুবকের উপর।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’