শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | রাজনীতি | শিরোনাম | সাবলিড » আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | রাজনীতি | শিরোনাম | সাবলিড » আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
৬৪৮ বার পঠিত
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এগিয়ে আছেন বলে ঘনিষ্ঠদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ভ্যান্স দলটির মনোনয়ন প্রার্থী হলে তিনি তাকে সমর্থন জানাবেন বলে রুবিও বলেছেন, মার্কিন সংবাদপত্র পলিটিকোকে এমনটি জানিয়েছেন মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ দুই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। ডনাল্ড ট্রাম্প এরইমধ্যে দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হওয়ায় বর্তমান আইন অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।

প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এক বছরও পার হয়নি, কিন্তু রুবিওর ব্যক্তিগত মন্তব্যে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে কিছু রিপাবলিকান ইতোমধ্যেই ট্রাম্পের পরবর্তী উত্তরাধিকার লড়াই নিয়ে খেলা শুরু করে দিয়েছেন, লিখেছে পলিটিকো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, “এ বিষয়ে মার্কো খুব পরিষ্কার যে জেডি চাইলেই রিপাবলিকান মনোনয়ন পেয়ে যাবেন।”

তিনি উল্লেখ করেন, রুবিও তার এ মনোভাব ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে, উভয়ভাবেই জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত এসব কথোপকথন শেয়ার করার ক্ষেত্রে নাম প্রকাশ না করার শর্ত মঞ্জুর করার নিশ্চয়তায় ওই রুবিওর ঘনিষ্ঠ ওই ব্যক্তি বলেন, “এই প্রচেষ্টায় ভাইস প্রেসিডেন্টকে যে কোনোভাবে সমর্থন দিতে তিনি যা কিছু সম্ভব করবেন।”

প্রেসিডেন্ট ট্রাম্প তার সবচেয়ে সম্ভাব্য দুই উত্তরসূরী হিসেবে বারবার ভ্যান্স ও রুবিওর নাম নিচ্ছেন। এমনকী গত সপ্তাহে তিনি এও বলেছেন, এই দুইজনের একসঙ্গে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়া উচিত। ভ্যান্স ও রুবিও জোর দিয়ে বলছেন, তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এমনকী ট্রাম্পের উত্তরসূরী কে হবেন, এমন জল্পনা ডালপালা মেলতে থাকলেও তারা নিজেদের এমন বক্তব্যে অটল আছেন।হোয়াইট হাউজের ঘনিষ্ঠ আরেক ব্যক্তি অকপটে কথা বলার ক্ষেত্রে পরিচয় গোপন রাখার নিশ্চয়তা পেয়ে বলেন, “প্রত্যাশা হল জেডি প্রেসিডেন্ট আর রুবিও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হবেন।”

১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত পলিটিকোর নতুন জরিপে দেখা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন তাদের অধিকাংশর প্রথম পছন্দ ভ্যান্স। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৩৫ শতাংশ জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দেখতে চান তারা।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না