বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদেশগুলোকে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও শুরু করা যাচ্ছে না। বাড়ছে তেল–গ্যাসের দাম। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে হুমকিতে যুক্তরাষ্ট্রের স্থাপনা–নাগরিকেরা। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে এ পরিস্থিতিতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে আরও মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
পরপর দুই রাতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত তিনজন নেতৃস্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরে তেহরানের পক্ষ থেকেও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।শীর্ষস্থানীয় নেতাদের হত্যার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা জোরদার করেছে ইরান। গতকাল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দুই নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া গত কয়েক দিনের মধ্যে বেনগুরিয়ন বিমানবন্দরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তিনটি বেসামরিক উড়োজাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। একটি উড়োহাজাজে আগুন ধরে যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় সেখানে থাকা অস্ট্রেলিয়ার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইরান থেকে ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন ছোড়া হয়েছে। কূটনীতিকপাড়া লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। কুয়েত ও কাতার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বাহরাইনেও। ইরাকে মার্কিন দূতাবাসের কাছেও ইরানের ড্রোন আঘাত হেনেছে।
উপসাগরীয় দেশগুলোয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ইরান ও এর সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একের পর এক হামলা ওয়াশিংটনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 