শিরোনাম:
●   বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’ ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া ●   মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক? ●   বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ●   শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ●   ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চাই: শেখ হাসিনা ●   বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ●   মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত ●   কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
৩৬৭ বার পঠিত
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

20260830_223815.jpgবিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা কাটতে না দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পারমাণবিক হামলা চালানোর পথ বেছে নিতে পারেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক কাউন্টারটেররিজম উপদেষ্টা জো কেন্ট এই বড় আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যখন ইরান সংকটে কোনো কূল-কিনারা পাচ্ছে না, তখন এমন চরম সিদ্ধান্ত নেওয়া অসম্ভব কিছু নয়।

এর আগে এপ্রিল মাসে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ওয়াশিংটনের দাবি না মানলে ইরানের পুরো সভ্যতা মুছে ফেলা হবে। পরে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দেওয়ার হুমকিও দেন। তবে জো কেন্টের মতে, যুক্তরাষ্ট্র তার ক্ষমতার সবটুকু ব্যবহার করেও ইরান সরকারকে ফেলে দিতে বা তাদের হাঁটু গেড়ে বসাতে পারেনি।তিনি স্পষ্ট জানান, ইরানকে পুরোপুরি হার মানাতে হলে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা আছে—হয় সরাসরি সৈন্য পাঠিয়ে যুদ্ধ করা, না হয় পরমাণু হামলা চালানো। তবে বিশাল জনসংখ্যার দেশ ইরানে সরাসরি সৈন্য পাঠানো কোনো বাস্তবসম্মত সমাধান নয়। ফলে বাধ্য হয়ে ওয়াশিংটন হয়তো পাহাড়ের ভেতরে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ছোট পরিসরে পরমাণু হামলা চালাতে পারে।

পেন্টাগনের কাছে নিখুঁত নিশানাযুক্ত সামরিক গোলাবারুদ ফুরিয়ে আসছে—এমন খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে। যদিও ট্রাম্প গোলাবারুদ সংকটের কথা অস্বীকার করেছেন, তবে তিনি কৌশলে পরিবর্তন এনেছেন।

ইরানকে আর্থিক চাপে পিষে মারতে ট্রাম্প সম্প্রতি ‘ইকোনমিক ডি-ডে’ নামে বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছেন। যার অংশ হিসেবে চীনসহ বেশ কয়েকটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে কড়া বিধিনিষেধ চাপানো হয়েছে, যাতে বিশ্ববাজার থেকে ইরানকে একদম একা করে দেওয়া যায়।



এ পাতার আরও খবর

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

আর্কাইভ

বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা