শিরোনাম:
●   জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন ●   শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি ●   বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা ●   শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত ●   মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ●   কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু ●   হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস ●   সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ! ●   ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি
৬২ বার পঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি

20261018_230040.jpgবিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া সম্ভব। এর পরদিন আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করা যেতে পারে।

রোববার (১৮ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান আরাঘচি। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বৈঠকে অংশ নিতে বর্তমানে তিনি ইরাকের রাজধানী বাগদাদে রয়েছেন।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠায় ইরান। ওয়াশিংটন ওই প্রস্তাবের জবাব দিয়েছে বলে স্বীকার করেছে তেহরান। তবে প্রণালি চালুর জন্য ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়ায় আলোচনা এগোচ্ছে না বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির নিরাপত্তাপ্রধান।

আরাঘচি বলেন, সাত দিনের প্রস্তাবের বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র তাদের মতামত জানিয়েছে, যা পর্যালোচনা করছে তেহরান। প্রস্তাবটি এখনো প্রত্যাহার করা হয়নি। ওয়াশিংটন আন্তরিক হলে হরমুজ প্রণালি চালুর পথ খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক সব সংঘাতের ক্ষেত্রে বৈরিতা বন্ধ করা।

দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন এ বিষয়ে সমঝোতার ওপর জোর দিয়ে আসছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে এবং আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।

অন্যদিকে, তেহরানের বক্তব্য, আলোচনার শুরুতেই হরমুজ প্রণালি চালু এবং সেখানে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে যুদ্ধের আগে বৈশ্বিক উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।



এ পাতার আরও খবর

জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ! সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা

আর্কাইভ

জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী