শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » লাইফস্টাইল | স্বাস্থ্যকথা » সহজেই ব্রণ তাড়ানোর উপায়
প্রথম পাতা » লাইফস্টাইল | স্বাস্থ্যকথা » সহজেই ব্রণ তাড়ানোর উপায়
১১৩২ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সহজেই ব্রণ তাড়ানোর উপায়

---বিবিসি২৪নিউজ,ডেস্ক:ত্বকের সজীবতা, লাবণ্য ও সৌন্দর্য নষ্ট করে ব্রণ। বয়:সন্ধিকাল থেকে সাধারণত ব্রণ উঠতে শুরু করে। এটি আসলে হরমোনের সঙ্গে জড়িত। অনেকে সৌভাগ্যবশত খুব দ্রুতই ব্রণ সমস্যা থেকে রেহাই পান। আবার অনেকে এই সমস্যায় বহুদিন ভোগেন।তরুণ-তরুণীরা ব্রণ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কারণ ব্রণ উঠলে অনেকেই ভাবেন, চেহারা বুঝি খারাপ হয়ে গেল। তবে ব্রণ উঠলে চিন্তার বিশেষ কিছু নেই। এই সমস্যার জন্য ওষুধ খাওয়ারও প্রয়োজন পড়ে না। এমনকি কোনো নাম না জানা ক্ষতিকর ক্রিমও সমস্যা আরও বাড়াতে মুখে লাগাতে হয় না। কারণ এতে উপকারের চেয়ে অপকারের পাল্লাটাই বেশি ভারী।

তবে ব্রণ ঘরোয়া উপায়েই দূর করা সম্ভব। যারা ব্রণ নিয়ে চিন্তিত তারা নিম্নের কিছু ঘরোয়া উপায় মেনেই পেতে পারেন ব্রণ থেকে মুক্তি-

১. নিমপাতা জীবাণু নাশ করতে খুব সক্ষম। তাই নিমপাতা বেটে তার সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগালে ব্রণর ব্যথা ও সংক্রমণ দুটোই কমবে।

২. চালের গুঁড়ো, পাতিলেবুর রস ও পাকা পেঁপে বাটা ব্রণের সমস্যা কমানোর জন্য অত্যন্ত কার্যকর সমাধান। মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিটের মতো রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৩. ব্রণের সমস্যা কমাতে ও দাগ তুলতে চন্দন বেটে তার সঙ্গে দুফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। পাঁচ থেকে ছয় মিনিট রাখার পর শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

৪. দারচিনি গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে সেই মিশ্রণ দশ মিনিট লাগিয়ে রাখুন ব্রণ আক্রান্ত জায়গায়। এতে ব্রণের সংক্রমণ ও ব্যথা দুটোই কমে যাবে। লেবুর রস ব্রণের সমস্যা মেটানোর অন্যতম ভালো সমাধান।

বিবিসি২৪নিউজ/রনি



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না