শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা » ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারল- বার্সেলোনা
প্রথম পাতা » খেলাধুলা » ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারল- বার্সেলোনা
৮৯১ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারল- বার্সেলোনা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: কিকে সেঁতিয়েনের অধীনে প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারল তারা। এ নিয়ে ১৩ বছর পর দলটির ঘরের মাঠে হারলেন কাতালানরা।শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেয় বার্সা। প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। এ অর্ধে কোনো দলই গোল হজম করেনি। স্কোরলাইন ছিল গোলশূন্য।তবে দ্বিতীয়ার্ধে জাল অক্ষত রাখতে পারেনি বার্সা। সেখানে সফল হয় ভ্যালেন্সিয়া।

বিরতি থেকে ফিরে খেই হারিয়ে ফেলে বার্সা। ৪৮ মিনিটে জর্দি আলবার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি স্প্যানিশ জায়ান্টরা।

পক্ষান্তরে আরো এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৭৭ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ম্যাক্সি গোমেজ।প্রথম গোলের শটটিও ছিল তার।একরকম ম্যাক্সিতেই হেরেছে বার্সা। এ নিয়ে ২০০৭ সালের পর ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে হারলেন অতিথিরা।

এ হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় তারা। ১ ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৪৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে লস ব্লাংকোরা।উল্লেখ্য,আর্নেস্তো ভালভার্দে যুগের সমাপ্তির পর সেঁতিয়েনের আমলে বার্সার শুরুটা হয় আশা জাগানিয়া। লা লিগা ও কোপা ডেল রে’তে টানা ২ জয় তুলে নেয় তারা। তবে তৃতীয় ম্যাচে এসে ধরা খেল স্প্যানিশ জায়ান্টরা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না