শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা » ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে- ভারত
প্রথম পাতা » খেলাধুলা » ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে- ভারত
১০৯৬ বার পঠিত
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে- ভারত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৮৮ বল বাকি থাকতেই দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং দিব্যাংশ সাক্সেনার অসাধারণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় ভারতের যুবারা।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলার দিকেই মনোযোগ দেন ভারতীয় ওপেনার যশস্বী ও দিব্যাংশ। তবে উইকেটে সেট হয়েই রানের চাকা বাড়ানোর দিকে মনোযোগ দেন দুজনেই। তবে তুলনামূলক আগ্রাসী ব্যাটিং করেছেন যশস্বী। অন্যপ্রান্তে উইকেট ধরে রেখে সিঙ্গেল নেওয়ার সব মনোযোগ ছিল দিব্যাংশ’র।

যশস্বী ১১৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন। এই রান করতে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান। দলের জয়সূচক ছক্কাও এসেছে তার ব্যাট থেকেই। অন্যদিকে দিব্যাংশ অপরাজিত থাকেন ৯৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে। তার ইনিংসটি ৬টি চারে সাজানো।

এর আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৯ রানে ওপেনার মোহাম্মদ হুরাইরার (৪) উইকেট হারায় পাকিস্তান। এরপর ৩৪ রানের মাথায় বিদায় নেন ফাহাদ মুনির (০)। দলের বিপর্যয়ে অবশ্য হাল ধরেছিলেন ওপেনার হায়দার আলী ও রোহেল নাজির।

৭৭ বলে ৫৬ রান করে হায়দার বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অধিনায়ক নাজির অবশ্য ১০২ বলে ৬২ রানের ইনিংস খেলে হাল ধরেছিলেন। কিন্তু মোহাম্মদ হারিস (২১) ছাড়া তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউই। শুধু কি তাই, এই তিনজন ছাড়া দুই অঙ্কের দেখাও পাননি বাকিরা।

ভারতের পক্ষে সুশান্ত মিশ্র তুলে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট করে ঝুলিতে পুরেছেন কার্তিক তিয়াগি ও রবি বিষ্ণু।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প