বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার চান- ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার চান- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ করার অধিকার কেড়ে নেয়ার প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।স্থানীয় সময় বুধবার সিনেটরদের উদ্দেশ করে এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন– ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। খবর রয়টার্সের।তিনি দাবি করেন, ইরানের ব্যাপারে এখন পর্যন্ত তিনি সঠিক পথে এগিয়ে চলছেন এবং এখন দুর্বলতা প্রকাশ করার সময় নয়।
দু’সপ্তাহ আগে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার অধিকার কেড়ে নিয়ে প্রস্তাব পাস করে।
প্রস্তাবটির ওপর শিগগিরই সিনেটে ভোটাভুটি হবে। এখন পর্যন্ত আট রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই আটজন ৪৭ ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে মিলিত হলে প্রস্তাবটি পাস হয়ে যাবে।প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কিনা সে সংক্রান্ত এক ভোটের পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল।
কাজেই চূড়ান্ত ভোটাভুটিতে এটির পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সে ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছাচারীভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না; বরং যুদ্ধ করার জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট দুটিরই অনুমতি লাগবে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 