শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত ১০ লাখ ছাড়াল
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত ১০ লাখ ছাড়াল
১৬১৭ বার পঠিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত ১০ লাখ ছাড়াল

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারি আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এখন ৫৭ হাজারের বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।

আর এর মধ্য দিয়ে ২০১৯ সালের শেষপ্রান্তে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে প্রথমবারের মতো কোনো দেশে আক্রান্ত ১০ লাখ ছাড়াল। যুক্তরাষ্ট্র এর আগে প্রথম দেশ হিসেবে করোনায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর তালিকায় নিজেদের নাম লেখায়। যার ধারেকাছেও কেউ নেই।

যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো। অর্থাৎ আজ থেকে ১৮ দিন আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ। শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। দেশটির মোট আক্রান্তের মধ্যে যা ৩০ শতাংশ। জনবহুল নিইউয়র্কে করোনায় মারা গেছে প্রায় ২৩ হাজার।

আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্য। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ১৪ হাজারের মধ্যে ৬ হাজার ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৫৬ হাজারের মধ্যে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এমন অবস্থার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতি পুনরায় চালু করার জন্য তোড়জোর শুরু করে দিয়েছেন। সোমবার তিনি হোয়াইট হাউসে করোনা পরিস্থিতি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রাজ্য পর্যায়ের নেতাদের স্কুল চালু করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। লকডাউন বিরোধীদের প্রকাশ্যে সমর্থন দিতে দেখা যাচ্ছে তাকে।

গত পাঁচ সপ্তাহে ২ কোটি ৬০ লাখ মার্কিনি চাকরি হারিয়েছেন। বেকার থাকায় সরকার কর্তৃক প্রদেয় সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছেন তারা। ১৯৩০ সালে মহামন্দার পর দেশটিতে এত মানুষের বেকার হওয়ার নজির নেই। কেন্দ্রীয় সরকার ২ ট্রিলিয়নের বেশি ডলারের প্রণোদনা দিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না।

ট্রাম্প সোমবারের প্রেস ব্রিফিংয়ে বলেছেন, দেশের অর্থনীতি পুনরায় চালুর দিকে ‘বুবুক্ষু হয়ে তাকিয়ে রয়েছে দেশের মানুষ’। তবে এই অবস্থায় দেশটিতে যদি সব কিছু পুনরায় খুলে দেওয়া হয় তাহলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে শুরু করবে বলে আগাম সতর্কতা করে দিয়েছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা।

গত ২৩ এপ্রিল অপরদিকে ৩০ শতাংশ মার্কিনির মত অর্থনীতি বাঁচাতে হলে লকডাউন তুলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস একটি জরিপ প্রকাশ করেছে। তাতে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ মত দিয়েছেন, মহামারি করোনা প্রতিরোধ করতে হলে লকডাউন অব্যাহত রাখার বিকল্প নেই।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?