শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত
১৭৩০ বার পঠিত
সোমবার, ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

---বিবিসি২৪নিউজ,বিশেষ সংবাদদাতা :দীর্ঘ দুই মাসের জল্পনা-কল্পনার পর অবশেষে স্থগিত ঘোষণা করা হলো এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাভাইরাসের কারণে অন্য অনেক সিরিজ, টুর্নামেন্টের মতোই আজ স্থগিত ঘোষণা করা হলো আজকের আইসিসির সভার পর। করোনার ভয়াবহতার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নিলো আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নির্বাহী পরিষদের সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার পর আসে এ ঘোষণা। ঘোষণা অনুযায়ী, এক বছর পিছিয়ে দেয়া হলো এই টুর্নােমেন্ট। আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

বলার অপেক্ষা রাখে না, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- অলিম্পিক গেমস আগেই এক বছর পিছিয়ে করা হয়েছে। স্থগিত হয়েছে ইউরো এবং কোপা আমেরিকাও। এরই ধারাবাহিকতায় এবার ঘোষণা এলো টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য অনিশ্চিত সেই করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই। গত তিন-চার মাসে অনেকবারই গুঞ্জন উঠেছে করোনার কারণে এবার আর বিশ্ব টি-টোয়েন্টি আসর বসবে না অস্ট্রেলিয়ায়।

খোদ আয়োজক অস্ট্রেলিয়াই মাস খানেক এ আসর অনুষ্ঠান ‘অসম্ভব’ বলে দাবি করেছিল। আয়োজক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এমন বক্তব্যেই বোঝা যাচ্ছিল, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সত্যিই কঠিন।

একই সঙ্গে কয়েক দিন আগে করোনার কারণে এশিয়া কাপ বাতিল করা হয়। অবশেষে আইসিসির সভায় এলো করোনাকালীন সময়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রসঙ্গত আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৫ নভেম্বর ধার্য করা ছিল ফাইনাল। এখন সেটা বদলে আগামী বছর, অর্থাৎ ২০২১ সালের অক্টোবর-নভেম্বর মাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। আগামী বছরের ১৪ নভেম্বর ফাইনালের দিন চূড়ান্ত করা হলো আজকের সভায়।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না