শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতীয় এক নারীকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেনঃ ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতীয় এক নারীকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেনঃ ট্রাম্প
১১৯৪ বার পঠিত
বুধবার, ২৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতীয় এক নারীকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেনঃ ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমি, যুক্তরাষ্ট্র থেকেঃ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল একজন ভারতীয় অভিবাসীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে তাঁর হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেন। সুন্দরী নারায়ন নামে ওই অভিবাসী বৈধ পথে অভিবাসন গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির কনভেনশন চলাকালে তাঁকে এই দৃষ্টান্তমূলক আমন্ত্রণ জানালেন। তিনি সুন্দরী নারায়ণকে অত্যন্ত সফল একজন সফটওয়্যার প্রকৌশলী ও বৈধ ভারতীয় অভিবাসী বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট বলেন, নারায়ণ দম্পতি গত তেরো বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এবং তাঁর স্বামী দুটি ফুটফুটে সন্তানের বাবা-মা। আমরা জানি, এঁরা আমাদের এই মহান দেশের ঐতিহ্য এবং নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলে একে আরও উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করবেন। সুন্দরী নারায়ন ছাড়া আরও চারটি দেশের নানা ভাষা ও ধর্মের চার জন অভিবাসী গতকাল নাগরিকত্ব গ্রহণ করেন। ট্রাম্প এঁদের প্রত্যেককেই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি অভিবাসনের বিরোধী নন এবং শুধু শ্বেতাঙ্গদেরই স্বাগত জানান, এমনও নয়। কিন্তু অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের তিনি বিরোধিতা করেন।



আর্কাইভ

‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র