শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ঢাকার তাজিয়া জঙ্গি হামলার বিচার পাঁচ বছরেও হয়নি
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ঢাকার তাজিয়া জঙ্গি হামলার বিচার পাঁচ বছরেও হয়নি
১৪৪৯ বার পঠিত
রবিবার, ৩০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার তাজিয়া জঙ্গি হামলার বিচার পাঁচ বছরেও হয়নি

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া প্রস্তুতি মিছিলে বোমা হামলা মামলার বিচার পাঁচ বছরেও শেষ হয়নি। তিন বছর আগে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে এখন পর্যন্ত ৪৬ জনের মধ্যে মামলায় সাক্ষ্য দিয়েছেন মাত্র ১২ জন। ২০১৫ সালের এই দিনে জঙ্গিরা হোসেনি দালানের ইমামবাড়ায় বোমা হামলা চালিয়েছিল।

ওই ঘটনায় দায়ের করা মামলায় ছয় জঙ্গি কারাগারে আটক আছেন। বাকি চার জঙ্গি জামিনে বেরিয়ে গেছেন। চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ইমামবাড়ায় বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন। সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডি) উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি তাদের শক্তির জানান দিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় জমায়েতকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল, যাতে দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই বছর ২৬ নভেম্বর বগুড়ার একটি শিয়া মসজিদে হামলা চালিয়ে মুয়াজ্জিনকে হত্যার ঘটনা ঘটে। পরের বছর মার্চে ঝিনাইদহে শিয়া সম্প্রদায়ের একজন হোমিও চিকিৎসককেও হত্যা করা হয়। তিনটি হত্যাকাণ্ডের দায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দাবি করলেও সরকারের দাবি, বাংলাদেশে কোনো আইএস নেই।

হোসেনি দালানের ইমামবাড়ায় বোমা হামলার ঘটনায় ঢাকার চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। প্রথমে মামলাটি চকবাজার থানার পুলিশ তদন্ত করলেও পরে তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়। মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ডিবির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের পরিদর্শক শফিউদ্দিন শেখ বলেন, তদন্ত শেষে ২০১৬ সালের ২১ এপ্রিল নব্য জেএমবি ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, হোসেনি দালানে জঙ্গি হামলা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই হামলায় নব্য জেএমবির ১৩ জঙ্গির জড়িত থাকার সত্যতা পায় ডিবি। এঁদের মধ্যে তিনজন ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বর্তমানে মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি মো. গোলাম ছরোয়ার খান বলেন, করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ থাকায় মামলার বিচারকাজও বন্ধ ছিল।

এখন পর্যন্ত ৪৬ জনের মধ্যে মাত্র ১২ জন সাক্ষ্য দিয়েছেন। দ্রুত সাক্ষ্য গ্রহণ শেষ করতে তাঁরা তৎপর রয়েছেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না