শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্প অক্ষমতা জানালে দায়িত্ব পাবেন পেন্স
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্প অক্ষমতা জানালে দায়িত্ব পাবেন পেন্স
১৪৮২ বার পঠিত
শুক্রবার, ২ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প অক্ষমতা জানালে দায়িত্ব পাবেন পেন্স

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই অবস্থায় চিকিৎসা-সংক্রান্ত কোনো কারণে দায়িত্ব পালনে ট্রাম্প অক্ষম হয়ে পড়লে, সাময়িক দায়িত্ব যেতে পারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে। এর আগে দুজন মার্কিন প্রেসিডেন্টের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর সেকশন-৩ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নিজের অক্ষমতার কথা লিখিতভাবে জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন। ১৯৬৩ সালে জন এফ কেনেডি হত্যার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ১৯৬৭ সালে এই সংশোধনীটি করা হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প এমন কোনো ঘোষণা দিলে মাইক পেন্স ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবেই গণ্য হবেন। নিজের পূর্ণ ক্ষমতা ফেরত পেতে হলে প্রেসিডেন্টকে আবার লিখিতভাবে তা জানাতে হবে। রয়টার্স জানায়, একই সংশোধনীর চতুর্থ সেকশনে আরেকটি বিধান রয়েছে, যেখানে মন্ত্রিসভা যদি মনে করে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে সক্ষম নন, তবে তারা তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই বিধান কখনো প্রয়োগ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সএখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের দুজন প্রেসিডেন্ট এই সংশোধনী বলে তাঁর ভাইস প্রেসিডেন্টের কাছ সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। রয়টার্স জানায়, ১৯৮৫ সালের ১৩ জুলাই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কিছু সময়ের জন্য তাঁর ভাইস প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। সেকশন-৩-এর কথা উল্লেখ না করলেও চিকিৎসা-সংক্রান্ত কারণে তিনি লিখিতভাবেই এ দায়িত্ব হস্তান্তর করেন। ওই দিন আট ঘণ্টার জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এইচ ডব্লিউ বুশ। পরে রিগ্যান আবার লিখিতভাবে নিজের সক্ষমতার কথা জানালে তিনি দায়িত্বে ফিরে আসেন।

দ্বিতীয় ঘটনাটি বেশি আগের নয়। ২০০২ সালের ২৯ জুন চিকিৎসা-সংক্রান্ত কারণে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কাছে দায়িত্ব হস্তান্তর করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ওই দিন দুই ঘণ্টার কিছু বেশি সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ডিক চেনি। এর পর ২০০৭ সালের ২১ জুলাই জর্জ বুশ আবারও কিছু সময়ের জন্য ডিক চেনির দায়িত্ব হস্তান্তর করেছিলেন। দুবারই তিনি ২৫তম সংশোধনীর সেকশন-৩ এর কথা উল্লেখ করে লিখিতভাবে দায়িত্ব হস্তান্তর করেছিলেন।

রয়টার্স জানায়, সেকশন-৪ অনুযায়ী একবার দায়িত্ব হস্তান্তরিত হলে ফিরে পাওয়াটা সহজ নয়। এই অনুচ্ছেদ অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা অনুরূপ কোনো সত্বার সংখ্যাগরিষ্ঠ যদি মনে করে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে সক্ষম নন, তবে তারা বিষয়টি সম্পর্কে কংগ্রেসের উভয় কক্ষকে অবহিত করবে এবং ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নেবেন। প্রেসিডেন্ট নিজেকে সক্ষম মনে করলে একইভাবে তিনি সে সম্পর্কে কংগ্রেসের উভয় পক্ষকে অবহিত করবেন। তখন ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সভায় বাসবে উভয় কক্ষ। প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ যদি মনে করে, প্রেসিডেন্টের দাবি সঠিক, তবে তিনি তাঁর দায়িত্ব ফিরে পাবেন। না হলে একজন পূর্ণাঙ্গ প্রেসিডেন্টকে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত দায়িত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্টই।

ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে মার্কিন সংবাদমাধ্যমে এখন সংবিধানের এই ২৫তম সংশোধনী নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে যত দূর খবর পাওয়া গেছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনই বেশ সুস্থ আছেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না