শিরোনাম:
●   বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট শুরু
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট শুরু
১৫১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট শুরু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হচ্ছে।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উভয় আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের প্রার্থী গাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির প্রার্থী মহিবুউল্লাহ বাহার।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৮ আসনে ৫ লাখ ৭৭ হাজার ১৯০ জন ভোটার রয়েছেন। খিলক্ষেত, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও হরিরামপুর এলাকার ৭টি থানা আর ১৪টি ওয়ার্ড নিয়ে এই আসনের এলাকা। এ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৬ জন। নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ২১৭টি। ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি।

অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী সেলিম রেজা।

কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।
উভয় আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়ার কথা গতকালই জানিয়ে দেয় নির্বাচন কমিশন।

উভয় নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়।

অন্যদিকে, গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়ে যায়।

গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।



এ পাতার আরও খবর

বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
কোনো পক্ষপাত করিনি: সিইসি কোনো পক্ষপাত করিনি: সিইসি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম

আর্কাইভ

বাংলাদেশেচলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত