শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসের টিকা নিলেন কমলা হ্যারিস
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসের টিকা নিলেন কমলা হ্যারিস
১৪৫৬ বার পঠিত
বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাসের টিকা নিলেন কমলা হ্যারিস

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসের টিকা নিয়েছেন।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে করোনার টিকার প্রথম ডোজ নেন কমলা হ্যারিস। তিনি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মর্ডানার টিকা গ্রহণ করেন। তাঁর টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

টিকা নেওয়ার সময় কমলা হ্যারিস মাস্ক পরেছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির যে মেডিকেল সেন্টারে টিকা নেন, সে এলাকাটি আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত।

যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান কমিউনিটির সদস্যদের মধ্যে করোনায় সংক্রমিত ও মৃত্যুর হার বেশি লক্ষ করা গেছে। করোনার টিকা নিতে সবচেয়ে অনাগ্রহী ব্যক্তিদের মধ্যে এই কমিউনিটির সদস্যরা রয়েছেন বলে জরিপে উঠে এসেছে।

করোনার টিকার ওপর আস্থা রাখতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। টিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমি লোকজনকে মনে করিয়ে দিতে চাই, তাদের সহায়তার বিশ্বস্ত উৎস (টিকা) রয়েছে।’

কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ২১ ডিসেম্বর করোনার টিকা নেন। এদিন তিনি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন। তাঁর টিকা নেওয়ার দৃশ্যও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

৭৮ বছর বয়সী বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। তাঁর স্ত্রী জিল বাইডেনও সেদিন টিকার প্রথম ডোজ নেন। টিকার নিরাপত্তার বিষয়ে মার্কিন জনগণকে বাইডেনও আশ্বস্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ দেশটির বেশ কিছু রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যামেরারা সামনে করোনার টিকা নিয়েছেন। মূলত, টিকার বিষয়ে সন্দেহ দূর করে জনগণের মধ্যে আস্থা বাড়াতে এমনটা করা হচ্ছে।

অবশ্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত করোনার টিকা নেননি। তিনি কবে করোনার টিকা নেবেন, সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু বলেননি। গত অক্টোবরে করোনায় সংক্রমিত হয়ে তিন দিন হাসপাতালে কাটান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না