শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটনে বাইডেন শপথ মহড়ার আগুন, বন্ধ ক্যাপিটল
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটনে বাইডেন শপথ মহড়ার আগুন, বন্ধ ক্যাপিটল
১১০৭ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াশিংটনে বাইডেন শপথ মহড়ার আগুন, বন্ধ ক্যাপিটল

---বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। হামলার আশঙ্কা রয়েছে বলে শপথস্থল ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। এ উপলক্ষে হওয়া মহড়ার সময় অনুষ্ঠানের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যাওয়ায় ফের সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল। তবে এর সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ।

জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আগে থেকেই নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে ওয়াশিংটন ডিসিকে। সোমবার ক্যাপিটলে মহড়া চলছিল। সেখানে অবশ্য বাইডেন ছিলেন না। সেই সময়ই ক্যাপিটল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়। তবে সেই তাঁবুতে কেউ ছিলেন না। ওই আগুনে বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অগ্নি নির্বাপণ কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে হামলার রেশ এখনও কাটেনি। তার মধ্যে শপথের এক দিন আগে এমন ঘটনায় ঝুঁকি নিতে চাননি ক্যাপিটলের নিরাপত্তা আধিকারিকরা। মহড়ায় অংশ নেওয়া অনেককেই ক্যাপিটল থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তারপর বন্ধ করা হয় ক্যাপিটল ভবন।

তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এর সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো যোগ নেই। শপথগ্রহণ অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ক্যাপিটল ‘লকডাউন’ করা হয়েছিল।

গত ৬ জানুয়ারি ক্যাপিটলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তারপর থেকেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে অত্যন্ত সতর্ক ওয়াশিংটন প্রশাসন। শপথগ্রহণের জন্য কার্যত দুর্গে পরিণত করা হয়েছে গোটা ওয়াশিংটন ডিসিকে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প