বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ভারত থেকে দেশে পৌঁছালো করোনা ভ্যাকসিনের প্রথম চালান
ভারত থেকে দেশে পৌঁছালো করোনা ভ্যাকসিনের প্রথম চালান
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ ভারত থেকে বাংলাদেশে পৌছেছে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান। এ চালানে ২০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ এসেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ভ্যাকসিনের চালানটি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায়।
বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কেভিশিল্ড’৷ পরে সকাল ৮টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজ।
ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ভ্যাকসিনগুলো ১৬৭টি বক্সে করে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। বক্সগুলো এয়ার ইন্ডিয়ার বিমান থেকে দুটি ফ্রিজার ভ্যানে তোলা হচ্ছে। এ কাজ শেষে বক্সগুলো নিয়ে যাওয়া হবে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায়। সেখানে বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী কাছে ভারতের হাই কমিশনার ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার বিকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 