শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের আনুষ্ঠানিকতা শুরু
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের আনুষ্ঠানিকতা শুরু
১৬৮৮ বার পঠিত
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের আনুষ্ঠানিকতা শুরু

---বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে গৃহীত অভিশংসন প্রস্তাবের বিচারপ্রক্রিয়া সিনেটে শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

গতকাল সোমবার প্রতিনিধি পরিষদের স্পিকার নিয়োজিত কংগ্রেসের অভিশংসন ব্যবস্থাপকেরা সিনেটে প্রস্তাবটির দলিল হস্তান্তর করেছেন। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যামই রাসকিন সিনেট ফ্লোরে অভিশংসন প্রস্তাব পাঠ করেছেন।

স্পিকার নিযুক্ত প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকেরা কালো মাস্ক পরে দুজন দুজন করে সিনেট কক্ষে প্রবেশ করেন।

নির্বাচনে ভোট জালিয়াতির ভুয়া দাবি, নির্বাচনব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করার প্রয়াসসহ ক্যাপিটল হিলে হামলার জন্য সমর্থকদের উসকানি দেওয়ার বিবরণ রয়েছে ট্রাম্পের অভিশংসন প্রস্তাবে।

রিপাবলিকানদের কেউ কেউ বলে আসছিলেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন দণ্ড কার্যকর করার সুযোগ মার্কিন সংবিধানে নেই।

সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ১৮৭৬ সালে কংগ্রেসে মার্কিন সংবিধানের ব্যাখ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও দণ্ড কার্যকর বিধান রয়েছে।

সিনেটে অভিশংসন দণ্ড কার্যকর হলে ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সিএনএনকে বলেছেন, সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার হওয়া অবশ্যই উচিত।

সিনেটে নিজের কর্মজীবনের কথা উল্লেখ করে বাইডেন বলেছেন, মার্কিন সিনেট বদলে গেছে। তবে ততটা বদলে যায়নি।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এমন বিচার আদালতে প্রধান বিচারপতি জন রবার্টস সভাপতিত্ব করবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সিএনএন বলেছে, মার্কিন সংবিধানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের অভিশংসনের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে এমন আদালতের সভাপতিত্ব করার কথা বলা আছে। ক্ষমতায় না থাকা অবস্থায় অভিশংসনের ক্ষেত্রে কোনো সিনেটর এই আদালতের সভাপতিত্ব করতে পারেন।

সিনেটে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আছেন প্যাট্রিক লেহি। সিনেটর লেহি অষ্টম মেয়াদের মতো সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারমন্ট থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর সিনেটে ট্রাম্পের অভিশংসন আদালতে সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে।

অভিশংসন আদালতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা অংশ নেবেন। তবে এখন পর্যন্ত তাঁর আইনজীবী দলের সদস্যদের নাম পাওয়া যায়নি।

একজন রক্ষণশীল সাবেক অ্যাটর্নি জেনারেলকে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এ ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে খবর বেরিয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প