শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ৫০ বছরে গড় আয়ু বেড়েছে ৭২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ৫০ বছরে গড় আয়ু বেড়েছে ৭২
১৫৩০ বার পঠিত
বুধবার, ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ৫০ বছরে গড় আয়ু বেড়েছে ৭২

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে শিশুস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্যে উন্নতির ফলে গড় আয়ু বাড়ে। ৫০ বছরে স্বাস্থ্য খাতে  আছে গুরুত্বপূর্ণ নানা অর্জন। বাংলাদেশ পেছনে ফেলেছে অনেক দেশকে।

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু এখন ৭২ বছর ৭ মাস। ১৯৭১ সালে এ দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৬ বছর। ৫০ বছরে এ দেশের মানুষের গড় আয়ু বেড়েছে ২৬ বছর ৭ মাস। স্বাধীনতার পর প্রতি এক বছরে এ দেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল প্রায় ছয় মাস করে বেড়েছে।

জনস্বাস্থ্যবিদেরা মনে করেন, গত ৫০ বছরে স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি। মানুষ বেশি দিন বাঁচতে চায়। এখন এ দেশের মানুষের বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে।

পাবলিক হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশের নির্বাহী পরিচালক তৌফিক জোয়ারদার বলেন, গড় আয়ু স্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। শিশুস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, পুষ্টি পরিস্থিতি, মোট প্রজনন হার—এ ধরনের বিষয়ে বাংলাদেশ ক্রমাগতভাবে ভালো করেছে বলে গড় আয়ু বেড়েছে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড় আয়ু সবচেয়ে বেশি মালদ্বীপের মানুষের। দেশটির মানুষের গড় আয়ু ৭৮ বছর। এরপর মানুষ বেশি বাঁচে শ্রীলঙ্কায়, ৭৬ বছর। এরপরই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের মানুষ পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তানের মানুষের চেয়ে বেশি দিন বাঁচে।

এখন থেকে ৫০ বছর আগে পরিস্থিতি এমন ছিল না। বিশ্বব্যাংক ১৯৬০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের দেশগুলোর গড় আয়ুর হিসাব দিয়েছে তাদের ওয়েবসাইটে। তাতে বাংলাদেশের উন্নতি স্পষ্ট ফুটে উঠেছে। তাতে দেখা যায়, বাংলাদেশ পাকিস্তানকে বহু পেছনে ফেলেছে। এটা সম্ভব হয়েছে এ দেশের স্বাধীনতার কারণে।

৫০ বছরে গড় আয়ু বেড়েছে ২৬ বছর
১৯৭১ সালে পাকিস্তানের (তৎকালীন পশ্চিম পাকিস্তান) মানুষের গড় আয়ু ছিল ৫৩ বছর। ওই সময় বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৬ বছর। অর্থাৎ পাকিস্তানের মানুষের চেয়ে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ৭ বছর কম ছিল। এটি ছিল একই দেশের দুই অঞ্চলের মানুষের মধ্যকার বৈষম্য।

একাত্তরের পর পরিবর্তন শুরু হয়। স্বাধীন বাংলাদেশ জাতীয় উন্নয়নে নিজের অগ্রাধিকার ঠিক করেছে, নিজের মতো করে পরিকল্পনা তৈরি করেছে, নিজের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী অর্থ বরাদ্দ দিয়েছে, নিজের দক্ষতায় পরিকল্পনা বাস্তবায়ন করেছে। স্বাস্থ্য পরিষেবার যে কাঠামো বাংলাদেশের আছে, তা বিশ্বের কম দেশেই দেখা যায়।
১৯৯৪ সালে এসে দেখা যায়, বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের গড় আয়ু সমান, ৬১ বছর। তখন থেকেই পেছনে পড়ে যায় পাকিস্তান। পাকিস্তানের গড় আয়ু এখন ৬৭ বছর। অর্থাৎ ২৭ বছরে গড় আয়ু বেড়েছে ৬ বছর। একই সময়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ১১ বছর। ৫০ বছরে পাকিস্তানের মানুষের গড় আয়ু বেড়েছে ১৪ বছর।

গড় আয়ু বাড়ার কারণ অপরিণত মৃত্যু কমে আসা। বাংলাদেশে শিশুমৃত্যুসহ অপরিণত বয়সে মৃত্যু কমে এসেছে। বিশ্বব্যাংকের ওই একই হিসাব বলছে, ১৯৭১ সালে এক হাজার জীবিত শিশু জন্ম নিলে তাদের বয়স এক বছর হওয়ার আগেই ১৪৮টি শিশু মারা যেত। এখন মারা যায় ২৫টি শিশু। ১৯৭১ সালে পাকিস্তানের অবস্থা বাংলাদেশের চেয়ে ভালো ছিল। তখন পাকিস্তানে ওই বয়সী শিশুমৃত্যুর হার ছিল ১৩৯। এখন হার ৫৫। অর্থাৎ পরিস্থিতি বাংলাদেশের চেয়ে খারাপ।শুরু থেকেই বাংলাদেশ মাতৃস্বাস্থ্যে জোর দিয়েছে। স্বাধীনতার সময় একজন মা গড়ে ছয়টি সন্তানের জন্ম দিতেন। জোরালো পরিবার পরিকল্পনা সেবার কারণে মোট প্রজনন হার (টিএফআর) কমে এসেছে। এখন টিএফআর ২ দশমিক ৩। পাশাপাশি প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবার পরিধি ও মান বেড়েছে। এগুলো সরকারি শিশুস্বাস্থ্যে প্রভাব রেখেছে। তা ছাড়া শিশুর জীবন রক্ষায় নানা ধরনের টিকা দেওয়া হয়। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে।

শুধু শিশুমৃত্যু নয়, বয়স্কদের মৃত্যুও ৫০ বছর আগের চেয়ে কমেছে। আগে এক হাজারের মধ্যে এক বছরে ১৯ জনের মৃত্যু হতো। এখন তা কমে পাঁচজনে এসে দাঁড়িয়েছে। স্থূল মৃত্যুহার (ক্রুড ডেথ রেট) কমে যাওয়ার কারণেও দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

বাংলাদেশের এই উন্নতি শুধু পাকিস্তানের তুলনায় হয়েছে, তা নয়। সার্কভুক্ত অন্যান্য দেশের তুলনাতেও বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। এমনকি বৈশ্বিক গড় হিসাবেও বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এ দেশের স্বাধীনতাযুদ্ধের সময় বৈশ্বিক গড় আয়ু ছিল ৫৯ বছর। বাংলাদেশের মানুষের চেয়ে বৈশ্বিক গড় আয়ু ১৩ বছর বেশি ছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ দেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক গড় আয়ুর চেয়ে ৭ মাস বেশি।



এ পাতার আরও খবর

জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র