শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৪ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দিবে জোট-৭ঃ বরিস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দিবে জোট-৭ঃ বরিস
১৫৩৩ বার পঠিত
সোমবার, ১৪ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দিবে জোট-৭ঃ বরিস

---বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট-৭–এর নেতারা মহামারি নিয়ন্ত্রণে করোনাভাইরাসের টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জি-৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন। বরিস জনসন বলেন, বিশ্বজুড়ে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। খবর বিবিসির।

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালের কারবিস বেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছাড়াও এ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

সম্মেলন শেষে বরিস বলেন, টিকা পাওয়ার ক্ষেত্রে দেশগুলো যে ‘জাতীয়তাবাদী আচরণ’ করছিল, তা খারিজ করেছেন জি–৭–এর নেতারা। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে টিকা কর্মসূচি চালাতে জি-৭-এর দেশগুলো যে পরিমাণ ডোজ সরবরাহ করবে, এর মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়টি প্রকাশ পাবে।

দুই বছর পর জি–৭ সম্মেলন অনুষ্ঠিত হলো। এ সম্মেলন প্রসঙ্গে বরিস জনসন বলেন, ‘করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় স্বার্থপরতা, জাতীয়তাবাদী আচরণ থেকে বেরিয়ে আসব—এ জন্য সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়েছিল। মহামারি মোকাবিলায় স্বার্থপরতা, জাতীয়তাবাদী আচরণ আমাদের ক্ষতি করেছে। যদিও পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়েছিল এ জন্য যে আমরা আমাদের কূটনৈতিক তৎপরতা, আমাদের অর্থ ও বৈজ্ঞানিক আবিষ্কার ব্যবহার করে এই কোভিড-১৯ মোকাবিলা করব।

বরিস বলেন, জি-৭-এর নেতারা দরিদ্র দেশগুলোকে যে পরিমাণ ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা তাঁরা নিজ থেকে ওই দেশগুলোর হাতে তুলে দেবেন, নয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দেবেন। যুক্তরাজ্য কোভ্যাক্সে ১০ কোটি টিকার ডোজ দেবে বলেও জানিয়েছেন তিনি।

জি-৭ সম্মেলনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, মহামারি নির্মূল ও ভবিষ্যৎ মহামারি ঠেকাতে বৈশ্বিকভাবে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। এ পদক্ষেপ শিগগিরই শুরু হবে। এ জন্য যত দ্রুত সম্ভব জনসাধারণকে নিরাপদ টিকা দেওয়া হবে।

বরিস বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব টিকা তৈরির চেষ্টা করছি এবং যত দ্রুত সম্ভব এ টিকা বিতরণ করছি। আমরা সরাসরি এ কাজ করছি।’

বলা হচ্ছে, ধনী দেশগুলো যে পরিমাণ টিকার ডোজ দিচ্ছে, তা দিয়ে দরিদ্র দেশগুলোর জনসংখ্যার বড় অংশকে টিকা দেওয়া সম্ভব হবে না। তবে বরিস জনসন এ অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৫০ কোটি ডোজ বণ্টন করা হয়েছে। যুক্তরাজ্য সরকার পদক্ষেপ নিয়েছিল বলে এর ৫০ কোটি টিকা বণ্টন করা সম্ভব হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প